শিরোনাম
দর বাড়ার শীর্ষে স্টাইল ক্রাফট
ঢাকা সংবাদ ডেস্কঃ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর বেড়েছে স্টাইল ক্রাফট লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯.৯৩ শতাংশ।
দর বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রহিম টেক্সটাইল। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৮.৭৪ শতাংশ।
দর বাড়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আরামিট সিমেন্ট। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৭.৪২ শতাংশ।
দর বাড়ার তালিকায় শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স ট্যানারি, ফার্মা এইডস, ইয়াকিন পলিমার, রংপুর ফাউন্ড্রি, এপেক্স স্পিনিং, এপেক্স ফুডস এবং শমরিতা হসপিটাল।
ঢাকা সংবাদ.কম/এসআর











