দর বাড়ার শীর্ষে নাভানা ফার্মা
দৈনিক ঢাকা সংবাদ: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে নাভানা ফার্মাসিটিক্যালস লিমিটেড । আজ শেয়ারটির দর বেড়েছে ৩৯ টাকা ৯০ পয়সা বা ৭৮.০৮ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৯১ টাকা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানায়, কোম্পানিটি ১ লাখ ১৮ হাজার ৬১৪ বারে ৭৭ লাখ ২৬ হাজার ৬৬৫টি শেয়ার লেনদেন করে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ণ কেবলস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১৯ টাকা বা ১০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২০৯ টাকা দরে লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে রয়েছে হাক্কানি পাল্প লিমিটেড। আজ কোম্পানিটির ৬ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স,
রিলায়েন্সইন্স্যুরেন্স,এডিএন টেলিকম, মুন্নু সিরামিকস, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক ও কন্টিন্টোল ইন্স্যুরেন্স লিমিটেড।
দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম
আরও পড়তে পারেন…











