1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দরবাড়ার পিছনের নৈপত্য কি?

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সংবাদ প্রতিবেদনঃ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিমা খাতের কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৭ দশমিক ৯৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৯ কোটি ৩৩ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪৬ কোটি ৬৭ লাখ ২৫ হাজার টাকা।

এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে শেয়ারদর ১ দশমিক ৭২ শতাংশ বা ১ টাকা ৮০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ১০৩ টাকা ১০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনভর কোম্পানিটির শেয়ারদর সর্বনিম্ন ১০২ টাকা ৯০ পয়সা থেকে সর্বোচ্চ ১০৫ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। দিনজুড়ে ১০ লাখ ৫৩৭টি শেয়ার মোট ৩৮৮ বার হাতবদল হয়, যার বাজারদর ১০ কোটি ৩১ টাকা। গত এক বছরের মধ্যে শেয়ারদর ৭১ টাকা ৩০ পয়সা থেকে ১৭১ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করে।

৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগের বছর অর্থাৎ ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা ৩২ পয়সা এবং ৩১ ডিসেম্বর ২০২০ শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০ টাকা ১৭ পয়সা, যা আগের বছরের একই সময় ছিল যথাক্রমে দুই টাকা ২৩ পয়সা ও ১৯ টাকা পাঁচ পয়সা।

বিমা খাতের এ কোম্পানিটি ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৪৪ কোটি ২৫ লাখ টাকা। কোম্পানিটির চার কোটি ৪২ লাখ ৫০ হাজার শেয়ার রয়েছে। ডিএসই থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৬০ দশমিক ১৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ১৩ দশমিক ৮৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ২৬ দশমিক ০৪ শতাংশ শেয়ার। সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং বাজারদরের ভিত্তিতে মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ৪৪ দশমিক ৪৪ এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে মূল্য আয় অনুপাত ২৬ দশমিক ৯৪।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসআর

আরও পড়ুন……

০২ এপ্রিল ২০২২
ফেভিকন

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দরবাড়ার পিছনের নৈপত্য কি?

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ১২:১১:২৫ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২ ৭৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দরবাড়ার পিছনের নৈপত্য কি?

আপডেট সময় : ১২:১১:২৫ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২