1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০২:২১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

তুরস্কে কিশোরীকে জীবিত উদ্ধার বাংলাদেশ দলের

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তুরস্কে উদ্ধার কাজ শুরু করেছে বাংলাদেশের সমন্বিত উদ্ধারকারী দল। এরই মধ্যে তারা ১৭ বছরের এক কিশোরীকে জীবিত উদ্ধার করেছে। তিনটি লাশও উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান সিকদার শুক্রবার রাত ১০টায় যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাংলাদেশের সমন্বিত উদ্ধারকারী দল ৮ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে। ৯ ফেব্রুয়ারি রাতে আদানা মিলিটারি এয়ার বেইসে পৌঁছায়। সেখান থেকে তারা আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করেছে।

সিরিয়ায় ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ : আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমিকম্প-পরবর্তী সাহায্যের জন্য বাংলাদেশ সরকার ত্রাণ ও চিকিৎসা সামগ্রী বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহণ বিমানযোগে সিরিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

ত্রাণ সহায়তার জন্য বড় তাঁবু, ছোট তাঁবু, কম্বল, সোয়েটার, শুকনা খাবার এবং ওষুধ পাঠানো হবে। এই মিশনের নেতৃত্ব দেবেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন জামিল উদ্দিন আহমেদ।

ভূমিকম্প পরবর্তী জরুরি ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহণ বিমান সিরিয়ায় প্রেরণের নিমিত্তে ঢাকা-জর্ডান-সিরিয়া রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে।

উক্ত সি-১৩০জে পরিবহণ বিমানটি বাংলাদেশ হতে ১০ ফেব্রুয়ারি সিরিয়ার উদ্দেশে যাত্রা করবে ও সিরিয়ায় ত্রাণসামগ্রী পৌঁছানোর পর বিমানটি পুনরায় কার্য সমাপন্তে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করবে।

গত সোমবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে। পরে আরও কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়।

১১ ফেব্রুয়ারি ২০২৩
ফেভিকন

তুরস্কে কিশোরীকে জীবিত উদ্ধার বাংলাদেশ দলের

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৩৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩ ৪১ বার পড়া হয়েছে

তুরস্কে কিশোরীকে জীবিত উদ্ধার বাংলাদেশ দলের

আপডেট সময় : ১১:৩৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩