1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

তীব্র শীতে কাঁপছে ঢাকা

তীব্র শীতে কাঁপছে ঢাকা

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বিভিন্ন অঞ্চলের মতো রাজধানী ঢাকাতেও গত কয়েকদিন ধরে তীব্র শীত বিরাজ করছে। কনকনে শীতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে পথের মানুষের কষ্টের সীমা নেই।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় সর্বনিম্ন বা রাতের তাপমাত্রা আরও কিছুটা কমেছে। তবে শনিবার (৭ জানুয়ারি) দিনের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

শনিবার ঘন কুয়াশা কেটে দুপুর থেকে রোদের দেখা মিলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

শুক্রবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস, শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা হতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মাঝারি থেকে ঘন কুয়াশা হতে পারে।

একই সঙ্গে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে । দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

অন্যদিকে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া বিভাগ জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য কমে যাওয়ার কারণে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি থাকতে পারে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ ছাড়া তেঁতুলিয়ায় ৯ দশমিক ছয়, বদলগাছী ৯ দশমিক আট, দিনাজপুর ও যশোরে ১০, সাতক্ষীরায় ১০ দশমিক দুই, ঈশ্বরদীতে ১০ দশমিক চার, সৈয়দপুরে ১০ দশমিক পাঁচ, রাজশাহী, ডিমলা ও কুমারখালীতে ১০ দশমিক ছয়, বগুড়া ও বরিশালে ১০ দশমিক সাত, ফরিদপুর ও গোপালগঞ্জে ১০ দশমিক আট এবং নিকলি ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ‘বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১২, রাজশাহীতে ১০ দশমিক ছয়, রংপুরে ১১, ময়মনসিংহে ১১ দশমিক পাঁচ, সিলেটে ১৫ দশমিক এক, চট্টগ্রামে ১৫, খুলনায় ১১ দশমিক আট এবং বরিশালে ১০ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ ছাড়া আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ২৬ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।’

০৭ জানুয়ারি ২০২৩
ফেভিকন

তীব্র শীতে কাঁপছে ঢাকা

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১১:১৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩ ১১২ বার পড়া হয়েছে

তীব্র শীতে কাঁপছে ঢাকা

আপডেট সময় : ১১:১৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩