1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

‘তাণ্ডব’-এর শিল্পী হয়েও মন্ত্রমুগ্ধ হয়ে দেখেছি : শাকিব খান

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর মাত্র দিন কয়েকের অপেক্ষা; ঈদে মুক্তি পাচ্ছে মেগাস্টার শাকিব খানের ছবি ‘তাণ্ডব’। রায়হান রাফী পরিচালিত এ সিনেমাটিতে নায়কের সঙ্গে জুটি বেঁধেছেন সাবিলা নূর। ইতোমধ্যে ছবিটির ট্রেলার, আইটেম সং বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে।

সিনেমাটির মুক্তিকে সামনে রেখে বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন ‘তাণ্ডব’ টিমের সকল কলাকুশলী ও তারকারার। সেখানে উপস্থিত ছিলেন মেগাস্টার শাকিব খান, অভিনেত্রী জয়া আহসান, সাবিলা নূর, নির্মাতা রায়হান রাফী, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ সিনেমা সংশ্লিষ্টরা। সেখানে বক্তব্য রাখেন শাকিব খান।

শাকিব খান বলেন, ‘তাণ্ডব নিয়ে বলতে হলে এক কথায় অসম্ভব ভালো মেকিংয়ের একটা সিনেমা। আমার মনে হয়েছে, আমি রাফীকে বলেছিও। রাফী, তোমার বেস্ট সিনেমা এটা। এই প্রোডাকশন হাউজ ও রাফীর সাথেও এটা আমার সেকেন্ড কাজ। আমি যখন ডাবিং করেছি ও দেখেছি, তখনই মনে হয়েছে, কী বানালো! তাণ্ডব কিন্তু অসম্ভব পরিশ্রমের একটা সিনেমা।’

শাকিব খান বলেন, ‘আমি তাণ্ডবের শিল্পী হয়ে মন্ত্রমুগ্ধের মতো দেখেছি। দেখেই মনে হয়েছে কি চমৎকার সিনেমা। তাণ্ডবের পুরো টিম খুব মন দিয়ে কাজ করেছে।’

সহশিল্পীদের প্রশংসা করে শাকিব বলেন, ‘এখানে এত বড় বড় শিল্পীরাও কাজ করেছে যে আমার মনে হয়েছে আমি কি ঠিক করছি। এই যে আমার পাশে বসে আছেন জয়া। জয়ার তুলনা জয়া নিজেই; অসাধারণ অভিনয় করেছে। এই পাশে আরেকজন যে রয়েছেন (সাবিলা নূর)  অলরেডি লিচুর বাগান দিয়ে পাগল করে দিয়েছে। রাফী অসাধারণ একটি ছবি বানিয়েছে, এটি আজ আমি বলে গেলাম।’

শাকিব খান আরও বলেন, ‘আমার অসম্ভব ভালো লাগে রাফীর সাথে কাজ করতে, খুব যত্ন করে সিনেমা বানায়। রাফীর সঙ্গে যখন সেকেন্ড কাজ করতে যাই (তাণ্ডব), তখন শুধু এক লাইনের স্ক্রিপ্ট শুনি। এর বাইরে আর কিছুই শুনি নি। তারপর সেটে গিয়ে ওকে বলি, সিংক কি, ডায়লগ কি। ও যে সংলাপগুলো বলে দেয়, আমিও তাই তাই বলি। রাফীকে ধন্যবাদ এত সুন্দর একটা ছবির কাজ করার জন্য।’

উল্লেখ্য, এবারের ঈদুল আজহায় দেশের সিনেমা হলগুলো মুক্তি পেতে যাচ্ছে ছয়টি সিনেমা। এগুলোর মধ্যে আলোচনা ও দর্শক চাহিদায় এগিয়ে আছে মেগাস্টার শাকিব খানের ‘তাণ্ডব’। রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় শাকিব, সাবিলা, জয়া ছাড়াও অভিনয় করেছেন ডা. এজাজ, রোজী সিদ্দিকি, এফএস নাঈম প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।

০৫ জুন ২০২৫
ফেভিকন

‘তাণ্ডব’-এর শিল্পী হয়েও মন্ত্রমুগ্ধ হয়ে দেখেছি : শাকিব খান

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১১:২০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ ১৬২ বার পড়া হয়েছে

‘তাণ্ডব’-এর শিল্পী হয়েও মন্ত্রমুগ্ধ হয়ে দেখেছি : শাকিব খান

আপডেট সময় : ১১:২০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫