তথ্য প্রযুক্তিতে বাংলাদেশের অগ্রগতি
ঢাকা সংবাদ ডেস্কঃ গত এক দশকে তথ্য-প্রযুক্তিতে বাংলাদেশ অগ্রগতি অনেক দূর এগিয়েছে। এই খাতে দেশকে আরো এগিয়ে নিতে নেওয়া হচ্ছে নানা ধরনের পরিকল্পনা। তা সত্ত্বেও এখন পর্যন্ত বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশ অনেক পেছনে। এমনকি দক্ষিণ এশিয়ায়ও বাংলাদেশের অবস্থান মাঝামাঝি পর্যায়ে।
এটা সত্য, তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি একেবারেই সাম্প্রতিক। আর এই ক্ষেত্রটি যেহেতু অতিমাত্রায় প্রযুক্তিনির্ভর, এ ক্ষেত্রে এগোতেও সময় লাগবে। ডিজিটাল শিক্ষার প্রসার এবং এ ক্ষেত্রে মেধাসম্পন্ন তরুণদের বেশি সংখ্যায় বেরিয়ে আসার ওপর এই খাতের সাফল্য অনেকটাই নির্ভরশীল।
আবার কিছু ক্ষেত্র রয়েছে, যেখানে আমাদের আরো ভালো করা উচিত ছিল; কিন্তু তা হয়নি।ইকোসিস্টেমের অধীন পাঁচটি সূচক হলো পুঁজির সহজলভ্যতা, ব্যবসা শুরু করার খরচ, ব্যবসা শুরুর সময়, বিদেশি শ্রমিক নিয়োগ কতটা সহজ, স্নাতক ডিগ্রিধারীদের দক্ষতা। আর মাইন্ডসেটের অধীন পাঁচটি সূচক হলো :
বাংলাদেশের এই অগ্রগতি কম নয়। কিন্তু এখানেই থামলে চলবে না। মনে রাখতে হবে, বর্তমান বিশ্ব এগিয়ে যাচ্ছে প্রযুক্তির সক্ষমতায়। আমাদেরও সেই সক্ষমতা থাকতে হবে। এ জন্য আমাদের করণীয় নির্ধারণ করতে হবে এবং দ্রুত এগিয়ে যেতে হবে। ব্যবসা শুরুর সময় ও খরচ বিবেচনায় শুধু তথ্য-প্রযুক্তি খাতই নয়, সামগ্রিকভাবেই বাংলাদেশ অনেক পেছনে। বাংলাদেশের অবস্থান কিছুটা পিছিয়ে যাওয়ার কারণগুলো অনুসন্ধান করতে হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে চলার কোনো বিকল্প নেই। দ্রুত সক্ষম জনবল ও পরিবেশ সৃষ্টি করতে হবে। বৈশ্বিক প্রতিযোগিতায় আরো বেশি করে নিজেদের সক্ষমতা তুলে ধরতে হবে। পাশাপাশি লক্ষ রাখতে হবে, এ ক্ষেত্রের কোনো দুর্বলতা বা অপব্যবহার যেন জনজীবনকে ক্ষতিগ্রস্ত না করে। আমরা চাই, দু-এক দশকের মধ্যে তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে শুধু দক্ষিণ এশিয়ায় নয়, বিশ্বেই বাংলাদেশ একটি অনন্য নাম হয়ে উঠুক।
ঢাকা সংবাদ.কম/এসআর











