1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১২:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

ঢাকা স্টক এক্সচেঞ্জএ ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) খোঁজে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

গতকাল রোববার (২৬ মে) ডিএসই’র ওয়েবসাইটে এ নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক ডিএসই’র এমডি নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের আগামী ২০ জুনের মধ্যে অনলাইনে https://career.dse.com.bd:8443/ এবং https://www.dsebd.org/career.php আবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে গত ২০ মে ডিএসই’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. এটিএম তারিকুজ্জামান পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হিসেবে যোগদান করেছেন। ফলে ডিএসই’র এমডি পদ বর্তমানে ফাঁকা রয়েছে। তাই ওই পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

এমডি হতে আগ্রহীদের ব্যবসায়, অর্থনীতি, পরিসংখ্যান, গণিত বা আইনসহ স্নাতক ন্যুনতম ১০ বছরের ব্যবস্থাপনা অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া ফিনটেক, ইনফরমেশন টেকনোলজি ও গভর্নেন্স বিষয়ে জ্ঞান থাকতে হবে।

তবে পুঁজিবাজারে আন্তর্জাতিক এক্সপোজারসহ ব্যতিক্রমী প্রার্থীর বিষয়ে যোগ্যতা শিথিল করতে পারে বোর্ড। এ ছাড়াও পুঁজিবাজার-ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সম্পর্কিত বৈদেশিক অভিজ্ঞতা থাকতে হবে।

প্রবিধান অনুসারে ডিএসই’র এমডি নিয়োগের প্রক্রিয়ার ধাপগুলো হলো—প্রথমত, ডিএসইর নমিনেশন ও রিমুনেরেশন কমিটি এমডি পদের জন্য আবেদনকারীদের মধ্য থেকে কমপক্ষে তিন জন প্রার্থী নির্বাচন করবে। দ্বিতীয়ত, ডিএসই’র পরিচালনা পর্ষদ নমিনেশন ও রিমুনেরেশন কমিটি দ্বারা নির্বাচিতদের মধ্য থেকে কমপক্ষে তিন জন প্রার্থীর জন্য সুপারিশ করবে। সবশেষে বিএসইসি উল্লিখিত পদের জন্য বোর্ডের সুপারিশকৃতের মধ্যে থেকে একজন আবেদনকারীকে অনুমোদন দেবে।

এ ছাড়া প্রবিধানে লেখা আছে যে, যদি পরিচালনা পর্ষদ এমডি বা সিইও নিয়োগে ব্যর্থ হয়, তাহলে কমিশন একজনকে নিয়োগ করতে পারে।

২৭ মে ২০২৪
ফেভিকন

ঢাকা স্টক এক্সচেঞ্জএ ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ বিজ্ঞপ্তি

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৩৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪ ১২৮ বার পড়া হয়েছে

ঢাকা স্টক এক্সচেঞ্জএ ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ বিজ্ঞপ্তি

আপডেট সময় : ১১:৩৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪