শিরোনাম
ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা স্থগিত
দৈনিক ঢাকা সংবাদ: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড বোর্ড সভা স্থগিত করা হয়েছে। আগামীকাল ৩১ অক্টোবর বিকাল ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবারয কারণে কোম্পানির বোর্ড সভা স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানায়, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৭৯ পয়সা।
দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম
আরও পড়তে পারেন…
৩০ অক্টোবর ২০২৩











