1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

ঢাকায় শুরু হলো চারদিনব্যাপী ‘ছায়া জাতিসংঘ সম্মেলন’

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৈনিক ঢাকা সংবাদ: তারুণ্যনির্ভর দক্ষ ও যোগ্য নেতৃত্ব গড়ার লক্ষ্যে ঢাকায় শুরু হলো চারদিনব্যাপী ‘ছায়া জাতিসংঘ সম্মেলন’। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন করেন ইউনিসাব বাংলাদেশের সভাপতি জাহিদুল ইসলাম।

বুধবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) অডিটোরিয়ামে এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন (বিআইএমইউন)’ শীর্ষক এ সম্মেলন চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। চারদিনের সম্মেলনে বেশ কয়েকটি সেশন পরিচালনা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তিনি উপস্থিত হতে পারেননি। পরে ভিডিওবার্তা পাঠান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

তিনি বলেন, বৈশ্বিক নানা সংকট নিরসনের তারুণ্যনির্ভর নেতৃত্ব জরুরি। আগামী দিনের সংকট মোকাবিলা করে এগিয়ে যেতে তরুণদের সামনের সারিতে থাকতে হবে। নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। আশা করি, এ সম্মেলনের মাধ্যমে তরুণরা যে দিক-নির্দেশনা পাবে, তা কাজে লাগিয়ে নিজেদের চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী করে গড়ে তুলবে। পাশাপাশি জলবায়ুসহ নানা সংকটে উদ্ভাবনী চিন্তার মাধ্যমে সমাধানে কাজ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর বেনজামিন মরগান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রহমান।

এবারের সম্মেলনে শিক্ষার্থীরা জাতিসংঘের অধিবেশনের আলোকে কয়েকটি সেশনে অংশ নেবেন। এসব সেশনে সমস্যা-সংকট ও তা উত্তরণে করণীয় এবং সম্ভাবনা নিয়ে কাজ করবেন তারা।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম

আরও পড়তে পারেন…

১১ অক্টোবর ২০২৩
ফেভিকন

ঢাকায় শুরু হলো চারদিনব্যাপী ‘ছায়া জাতিসংঘ সম্মেলন’

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০৬:৪৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ১০৩ বার পড়া হয়েছে

ঢাকায় শুরু হলো চারদিনব্যাপী ‘ছায়া জাতিসংঘ সম্মেলন’

আপডেট সময় : ০৬:৪৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩