1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

ঢাকায় পাকিস্তানী অভিনেত্রী হানিয়া আমির, ভক্তদের জন্য রয়েছে সুখবর

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রথমবারের মতো ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। ঢাকার বিলাসবহুল শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে আজ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হানিয়া। লাস্যময়ী এই অভিনেত্রী ভক্তদের সঙ্গে একাধিক মুহূর্ত ভাগ করবেন বলে জানা গেছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশ নিয়ে আবেগী বার্তা দেন হানিয়া। নিজের একটি ছবি আপলোড করে ক্যাপশনে বাংলায় লেখেন,আসসালামু আলাইকুম, বাংলাদেশ কেমন আছো?

হানিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি প্রকাশ করে লোকেশন দেন ঢাকা। সঙ্গে জুড়ে দেন বাংলাদেশ ও পাকিস্তানের পতাকার ইমোজি। এর আগেই সানসিল্ক বাংলাদেশের অফিশিয়াল পেজ থেকে হানিয়ার একটি ভিডিও প্রকাশিত হয়েছিল।

এদিন বিকেলে আহসান মঞ্জিলে বাংলাদেশের ইউটিউব ব্যক্তিত্ব, মডেল এবং অভিনেতা রাফসান দ্য ছোটো ভাইয়ের সঙ্গে শুটিংয়ে ব্যস্ত ছিলেন হানিয়া।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার বিলাসবহুল শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হানিয়া। তিনি আশা করছেন, বাংলাদেশে থাকার মুহূর্তটি স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশি ভক্তদের কাছ থেকে দেখার সুযোগ হলে।

আয়োজক সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে, ঢাকায় অবস্থানকালে এই লাস্যময়ী অভিনেত্রী বাংলাদেশী ভক্তদের সঙ্গে একাধিক মুহূর্ত ভাগ করবেন।

আগামীকাল ২১ সেপ্টেম্বর সানসিল্কের আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন হানিয়া আমির।

‘সরদারজি ৩’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে পাকিস্তানি অভিনেত্রীর। ছবিটি পাকিস্তানেও বেশ সাফল্য পেয়েছেন। রোমান্টিক থেকে কমেডি, গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয়—সব ধরনের চরিত্রেই প্রশংসা কুড়িয়েছেন হানিয়া। অভিনয়ের পাশাপাশি গানও গেয়ে থাকেন হানিয়া।

জানা গেছে, পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন হানিয়া। ধারাবাহিকের প্রতি পর্বের জন্য প্রায় তিন লাখ রুপি পারিশ্রমিক পান তিনি। জনপ্রিয়তা বাড়তে থাকায় পারিশ্রমিকও বেড়েছে তার। বর্তমানে চার লাখ রুপি পারিশ্রমিক নেন হানিয়া। তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৪৩ কোটি রুপি।

২৮ বছর বয়সি এ অভিনেত্রীর ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা এক কোটি ৩৫ লাখের বেশি।

২০ সেপ্টেম্বর ২০২৫
ফেভিকন

ঢাকায় পাকিস্তানী অভিনেত্রী হানিয়া আমির, ভক্তদের জন্য রয়েছে সুখবর

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১১:২৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে

ঢাকায় পাকিস্তানী অভিনেত্রী হানিয়া আমির, ভক্তদের জন্য রয়েছে সুখবর

আপডেট সময় : ১১:২৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫