1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

ঢাকায় গণসমাবেশের পরই সরকার পতন আন্দোলন: দুলু

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশের পর সরকার পতনের আন্দোলন শুরু হবে। সরকারকে আর কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের জুলুম, হামলা, মামলা আর নির্যাতনে জনগণ অসহায়। তাই রাজশাহীর গণসমাবেশ থেকে সরকারকে শক্ত জবাব দেওয়া হবে। দেখানো হবে হলুদকার্ড। আর ঢাকার গণসমাবেশে সরকার দেখবে লালকার্ড।

বৃহস্পতিবার রাজশাহী মহানগরীর একটি হোটেলে যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির গণসমাবেশ সম্পর্কে রুহুল কুদ্দুস তালুকদার বলেন, সমাবেশ সফল করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। ইতোমধ্যে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে সমাবেশ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নেওয়া হয়েছে। রাজশাহী বিভাগের আট জেলার নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সেদিন কমপক্ষে ১০ লাখ মানুষের সমাগম হবে।

সারা দেশের অন্য বিভাগগুলোর মতো রাজশাহীতেও গণসমাবেশ বানচাল করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে দুলু বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সব শক্তি দিয়ে সমাবেশ রোখার চেষ্টা করছে। সরকারের সহযোগী পরিবহণ নেতারা পরিবহণ ধর্মঘটের পাঁয়তারা করছেন। এমনকি রেল ধর্মঘটেরও ষড়যন্ত্র চলছে। ইতোপূর্বেও এমনটি ঘটেছে। তবে এ ধরনের ষড়যন্ত্র করে গণসমাবেশে বাধা দেওয়া যাবে না। বিএনপি নেতাকর্মীরা প্রয়োজনে সাইকেল, মোটরসাইকেল, রিকশা, ভ্যান, গরুর ও মহিষের গাড়িতে— এমনকি পায়ে হেঁটে গণসমাবেশে অংশ নেবেন। প্রয়োজনে সাত দিন আগে থেকে নেতাকর্মীরা রাজশাহীতে আসতে শুরু করবেন। তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হবে।

সরকারের মদতে পরিবহন ধর্মঘট হলে বিএনপির গণসমাবেশের আরও বেশি প্রচার হয়ে বলে মনে করেন দুলু। তিনি বলেন, পরিবহণ ধর্মঘট ডাকলে নেতাকর্মী ও সাধারণ মানুষের গণসমাবেশ নিয়ে আগ্রহ বাড়ে। নেতাকর্মীরা চাঙ্গা হয়ে ওঠেন। দেশের কয়েকটি বিভাগে এর আগে অনুষ্ঠিত গণসমাবেশই এর প্রমাণ।

১০ নভেম্বর ২০২২
ফেভিকন

ঢাকায় গণসমাবেশের পরই সরকার পতন আন্দোলন: দুলু

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০৪:৩৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ ৫৩ বার পড়া হয়েছে

ঢাকায় গণসমাবেশের পরই সরকার পতন আন্দোলন: দুলু

আপডেট সময় : ০৪:৩৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২