শিরোনাম
ডেসকোর বোর্ড সভা ১৫ অক্টোবর
দৈনিক ঢাকা সংবাদ: শেয়ারবাজারের তালিকাভুক্ত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড বোর্ডের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৫ অক্টোবর বিকাল ৪টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানায়, আলোচিত সভায় ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম
আরও পড়তে পারেন…











