1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

ডিএসইতে সূচক বাড়লেও লেনদেন কেন কমেছে?

ঢাকা স্টক এক্সচেঞ্জে

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সংবাদ প্রতিবেদনঃ চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর কমলেও সূচকের উত্থান দেখা গেছে। তবে আগের কার্যদিবসের তুলনায় গতকাল লেনদেন কমেছে ২৮০ কোটি ৩১ লাখ টাকা। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ০৮ পয়েন্ট বা শূন্য দশমিক ২০ শতাংশ বেড়ে ছয় হাজার ৭৭১ দশমিক ৯১ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ২ দশমিক ৮২ পয়েন্ট বা শূন্য দশমিক ১৯ শতাংশ বেড়ে এক হাজার ৪৭০ দশমিক ৯৩ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ১৩ দশমিক ৯৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৬ শতাংশ বেড়ে দুই হাজার ৪৮৭ দশমিক ৯৭ পয়েন্টে স্থির হয়।

ডিএসইতে এদিন মোট ৩৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ১২৯টির এবং কমেছে ১৯৫টির। বাকি ৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৮৩৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ১১৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন কমেছে ২৮০ কোটি ৩১ লাখ টাকা।

ডিএসইতে এদিন ২০ কোটি ৯৮ লাখ ২২ হাজার ৭০৭টি শেয়ার এক লাখ ২৮ হাজার ১৫১ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে।

ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির ৫৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ৪ টাকা ১০ পয়সা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪৪ কোটি ৫৭ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ৩০ পয়সা কমেছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের ৩৬ কোটি ৩০ লাখ, ফরচুন শুজ লিমিটেডের ৩৬ কোটি ৩০ লাখ, জিএসপি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ২৯ কোটি ৯৮ লাখ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ২৭ কোটি এক লাখ, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ২১ কোটি ৪৯ লাখ, নাহি অ্যালুমিনিয়াম অ্যান্ড কম্পোজিট প্যানেল লিমিটেডের ১৯ কোটি ৪০ লাখ, ইয়াকিন পলিমার লিমিটেডের ১৯ কোটি ১৮ লাখ এবং ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেডের ১৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিকে ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। এর পরের অবস্থানে থাকা আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ৯ দশমিক ৯২ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ৮ দশমিক ৯১ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৮ দশমিক ১৬ শতাংশ, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৭ দশমিক ৪৭ শতাংশ, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৬ দশমিক ২২ শতাংশ, জিএসপি ফাইন্যান্স লিমিটেডের পাঁচ দশমিক ৩৮ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের ৫ দশমিক ৩১ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ৫ দশমিক ২৬ শতাংশ এবং মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের ৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৪৫ দশমিক ৮১ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে ১১ হাজার ৮৯৩ দশমিক ৪১ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৭৬ দশমিক ৪৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে ১৯ হাজার ৮২৫ দশমিক ২৮ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৭৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১২৪টির, কমেছে ১১৯টির এবং ৩৬টির দর অপরিবর্তিত ছিল। গতকাল সিএসইতে লেনদেন হয়েছে ১৮ কোটি ৮৭ লাখ টাকার এবং আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬১ কোটি ৫২ লাখ টাকার।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসআর

আরও পড়ুন……

০৪ এপ্রিল ২০২২
ফেভিকন

ডিএসইতে সূচক বাড়লেও লেনদেন কেন কমেছে?

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ১০:০৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২ ১৭১ বার পড়া হয়েছে

ডিএসইতে সূচক বাড়লেও লেনদেন কেন কমেছে?

আপডেট সময় : ১০:০৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২