1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

ডিএনসিসিতে শ্রমিকলীগ নেতাদের পদোন্নতির হিড়িক

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গতবছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন দপ্তরে আওয়ামী লীগ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা চাপে রয়েছেন। তবে ভিন্ন চিত্র ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি)। শ্রমিক লীগ নেতারা পদোন্নতি পেয়ে বসছেন গুরুত্বপূর্ণ পদে। আর অভিযোগ আছে এসবে সহযোগিতা করছেন শ্রমিক দল সভাপতি সিদ্দিকুর রহমান।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, শ্রমিক লীগ নেতাদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছেন খালেক মজুদার। শ্রমিক লীগের সহসভাপতি পদে থাকা এই ব্যক্তি তৃতীয় শ্রেণির কর্মচারী থেকে বনে গেছেন প্রথম শ্রেণির কর্মকর্তা। একাই সামলাচ্ছেন সহকারী সচিব এবং উপ কর-কর্মকর্তার দায়িত্ব।

অনুসন্ধানে জানা গেছে, পদোন্নতি পেয়েছেন ডিএনসিসির শ্রমিক লীগের আরেক সহসভাপতি সৈয়দ মাছুম হোসেন। গত বছরের ১৯ ডিসেম্বর তাঁকে লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার থেকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় অঞ্চল-৭-এর উপ কর-কর্মকর্তা পদে। উপ কর-কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন শ্রমিক লীগের অঞ্চল-২-এর মহিলা সম্পাদক সাবিনা ইয়াসমিন। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতক থাকা বাধ্যতামূলক। অথচ সাবিনা ইয়াসমিন উচ্চ মাধ্যমিক পাস।

অভিযোগ রয়েছে, ডিএনসিসির শ্রমিক দল সভাপতি সিদ্দিকুর রহমানের সঙ্গে সখ্যতা থাকায় পদোন্নতি পাচ্ছেন শ্রমিক লীগের নেতারা। বিএনপি ঘরানার অনেক কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের সময়ে এই সিদ্দিকুর রহমানকে শেল্টার দিত খালেক মজুমদার এবং সৈয়দ মাছুম হোসেন। এজন্য এখন তাদের শেল্টার দিচ্ছে সিদ্দিকুর রহমান।

এসব অভিযোগ নিয়ে বারবার সিদ্দিকুর রহমানের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

০৪ জুলাই ২০২৫
ফেভিকন

ডিএনসিসিতে শ্রমিকলীগ নেতাদের পদোন্নতির হিড়িক

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৩০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ১৭৪ বার পড়া হয়েছে

ডিএনসিসিতে শ্রমিকলীগ নেতাদের পদোন্নতির হিড়িক

আপডেট সময় : ০৪:৩০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫