1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

টাকা বহনের অনাপত্তিপত্র নিয়েই বিমানে উঠেন ঠাকুরগাঁও আমির বেলাল : জামায়াত

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অভ্যন্তরীন টার্মিনালে দায়িত্বরত কর্মকর্তারা জেনেছেন নগদ টাকা বহন করছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন। তারা অনাপত্তিপত্র দিয়েছেন যে অভ্যন্তরীন রুটে এই ধরনের টাকা বহন করতে অসুবিধা নাই। এরপরও তাকে সৈয়দপুর বিমানবন্দরে আটক পরিকল্পিত বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বলেন, বুঝাই যাচ্ছে যে পরিকল্পিতভাবে স্বপ্রণোদিত হয়ে এটা করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, আজকে একজন দায়িত্বশীল ঢাকা থেকে গিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাকে আটকের নামে একটা সাজানো নাটক করেছেন।

জুবায়ের বলেন, তিনি (জামায়াত নেতা) তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসায়ের জন্য আসা যাওয়া করি। আমাকে কিছু লেনদেন করতে হয়। ব্যাংক বন্ধ, এ জন্য তার সঙ্গে কিছু নগদ টাকা ছিল যেটি খুবই স্বাভাবিক। একজন মানুষ ব্যবসা করতে পারেন তার পরিবারের প্রয়োজনে বা অন্য প্রয়োজনে তিনি এটা বহন করতেই পারেন।

তিনি বলেন, বিমানবন্দরের মত একটা সংরক্ষিত এলাকায় খুবই লিমিটেড মানুষের চলাফেরা। সেখানে একটা নাটক সাজানো হয়েছে যে তিনি এই টাকা নিয়ে যাচ্ছেন এবং এটার বিভিন্ন অর্থ করার জন্য বিভিন্ন ধরনের তথ্য ছড়ানো হচ্ছে, নিউজ করা হচ্ছে। ইতোমধ্যে বয়স্ক ওই দায়িত্বশীল অসুস্থ হয়ে পড়েছেন। মানসিক নির্যাতনের কারণে এই মুহূর্তে তাকে রংপুর হাসপাতালে তাকে নেওয়া হচ্ছে।

নির্বাচনের একদিন আগে ২৪ ঘণ্টাও নেই এই সময়ে এতগুলো ক্যাশ টাকা নিয়ে কেউ কি আসলে বিমানবন্দ পাঠতে পারে কিনা জানতে চাইলে জুবায়ের বলেন, যেহেতু চলাফেরার জন্য এখন গাড়ি সীমিত। বিভিন্ন ধরনের চেক করে। বিভিন্ন ধরনের বিষয় আছে। এখানে তিনি মনে করেছেন যে আমার জন্য এটা সেফ। এটা করতেই পারি। আমি আমার ক্যাশ বহন করবো সেটা প্লেনে না ট্রেনে নাকি হেলিকপ্টারে যেটা তো তার রাইট আছে। তিনি তো কোন অন্যায় করেন নাই। কোনো ক্রিমিনাল অফেন্স করেন নাই। ৫০ লাখ টাকা উনার ব্যক্তিগত, সেই টাকা নিয়ে গেছেন। আইনশৃঙ্খলা বাহিনী কিভাবে দ্রুত সময়ের মধ্যে এটা ছড়িয়ে দিতে পারে? টাকাটা আসলেই নির্বাচনের উদ্দেশ্যে ব্যবহার করার জন্য নিয়ে যাওয়া হয়েছে কিনা? সেটি আইনশৃঙ্খলা বাহিনী সিউর না হয়ে তারা যে কাজটা করল উদ্দেশ্য প্রণোদিত। আইনশৃঙ্খলা বাহিনী এই কাজটি উদ্দেশ্য প্রণোদিতভাবেই করেছেন। এজন্য আমরা বলেছি যে আইনশৃঙ্খলার সঙ্গে রিলেটেড একদল লোক এই সমস্ত নাটক সাজানোর চেষ্টা করছেন।

আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনের মুক্তি দাবি করে জামায়াতে ইসলামীর এ নেতা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর যারা এই ঘটনায় জড়িত, কাজটা করেছেন আমরা অবিলম্বে তাদের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা করার জন্য কথা বলছি। তাকে মুক্তি দেওয়া তার চিকিৎসার ব্যবস্থা করা তার পরিবারের কাছে তাকে ফিরিয়ে দেওয়ার দাবি করছি।

জুবায়ের বলেন, বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেছেন যে আভ্যন্তরীণ রুটে এই ধরনের অর্থ পরিবহনে কোন বাধা নেই তিনি অনাপত্তিপত্র দিয়েছেন। আমরা সেই কাগজটা দিয়ে দিব আপনাদের কাছে। সুতরাং এটা বুঝাই যাচ্ছে যে এটা একটা পরিকল্পিতভাবে একটা ইলম মোটিভেটেড এবং জামায়াতে ইসলামী ও নেতৃবৃন্দকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজটা করা হয়েছে।

তিনি বলেন, যেখান থেকে তিনি স্টার্ট করেছেন সেখানে দায়িত্বশীলরা দেখেছেন তারা সেখানে ওকে করেছেন অথচ পৌঁছার পরে সেখানে গিয়ে এই নাটকটা সাজানো হয়েছে।

১১ ফেব্রুয়ারি ২০২৬
ফেভিকন

টাকা বহনের অনাপত্তিপত্র নিয়েই বিমানে উঠেন ঠাকুরগাঁও আমির বেলাল : জামায়াত

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:২৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

টাকা বহনের অনাপত্তিপত্র নিয়েই বিমানে উঠেন ঠাকুরগাঁও আমির বেলাল : জামায়াত

আপডেট সময় : ০৫:২৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬