1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১২:১৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি যাচ্ছে দলগুলোর কাছে

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজনৈতিক দলগুলোর কাছে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি পাঠাবে জাতীয় ঐকমত্য কমিশন। তবে সনদে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে কোনো সুপারিশ থাকছে না। পরে অন্তর্বর্তী সরকার ও দলগুলোর কাছে এ সংক্রান্ত সুপারিশ দেবে কমিশন।

জাতীয় ঐকমত্য কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

জুলাই জাতীয় সনদের ৩টি ভাগ আছে। প্রথম ভাগে আছে সনদের পটভূমি। দ্বিতীয় ভাগে ৮৪টি সংস্কার প্রস্তাব এবং তৃতীয় ভাগে আছে সনদ বাস্তবায়নের ৭ দফা অঙ্গীকারনামা।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয়। প্রথম ধাপে গঠন করা ছয়টি সংস্কার কমিশনের ((সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও বিচার বিভাগ সংস্কার কমিশন)) সংস্কার প্রস্তাব নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐকমত্য কমিশন।

প্রথম পর্বে ৩৩টি ও দ্বিতীয় পর্বে ৩০টি দলের সঙ্গে আলোচনা করে ঐকমত্য কমিশন। গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে দুই পর্বের আলোচনায় ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়। এগুলো নিয়ে তৈরি করা হচ্ছে জুলাই জাতীয় সনদ।

সনদে স্বাক্ষরের জন্য আগামী শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে ৩০টি দল ও জোটকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এরই মধ্যে প্রতিটি দল থেকে দুজন করে স্বাক্ষরকারীর নাম কমিশনের কাছে পাঠানো হয়েছে। তবে শেষ পর্যন্ত সবাই সই করবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

ঐকমত্য কমিশন সূত্র জানিয়েছে, যেসব দল আগে সনদের খসড়ায় মতামত দিয়েছে, সেই ভিত্তিতেই আজ তাদের কাছে চূড়ান্ত অনুলিপি পাঠানো হচ্ছে। সেখানে মূল কনটেন্ট অপরিবর্তিত থাকছে, শুধু কিছু ভাষাগত সংশোধন করা হয়েছে।

সনদে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনের সংবিধানের ৪(ক) অনুচ্ছেদ বিলুপ্ত করা। এই বিষয়ে দলগুলোর মতামত চাওয়া হলে, প্রায় সব দল পক্ষে অবস্থান নেয়। তবে কমিশন জানিয়েছে, এই অনুচ্ছেদ সংক্রান্ত সিদ্ধান্ত পরবর্তী সংসদ নেবে। তাই সনদে তা আর উল্লেখ করা হয়নি।

১৪ অক্টোবর ২০২৫
ফেভিকন

জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি যাচ্ছে দলগুলোর কাছে

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১২:২৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ৪১ বার পড়া হয়েছে

জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি যাচ্ছে দলগুলোর কাছে

আপডেট সময় : ১২:২৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫