1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

জীবনরক্ষাকারী যক্ষ্মা চিকিৎসায় আইসিডিডিআর,বি’র পাশে প্রাইম ব্যাংক

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতি বছর বাংলাদেশে হাজারো মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে যক্ষ্মা (টিবি)। কেবল ২০২৩ সালেই এই রোগে মারা গেছেন ৪৪ হাজার মানুষ, অর্থাৎ প্রতি ১২ মিনিটে একজন। এই ভয়াবহ স্বাস্থ্য সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে এগিয়ে এসেছে প্রাইম ব্যাংক পিএলসি।

জীবনরক্ষাকারী যক্ষ্মা প্রতিরোধ কার্যক্রমকে আরও শক্তিশালী করতে প্রাইম ব্যাংক অংশীদারিত্ব করেছে স্বাস্থ্য গবেষণায় আন্তর্জাতিকভাবে খ্যাত আইসিডিডিআর,বি-এর সঙ্গে। আজ গুলশানে প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংক এক বছরের জন্য সিলেটে অবস্থিত আইসিডিডিআর,বি-এর টিবি স্ক্রিনিং অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টারে (TBSTC) যক্ষ্মা পরীক্ষা ও চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা দেবে। চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ এবং আইসিডিডিআর,বি-এর নির্বাহী পরিচালক ড. তাহমীদ আহমেদ।

২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত আইসিডিডিআর,বি প্রায় ৫ কোটি ২০ লাখ মানুষের টিবি স্ক্রিনিং সম্পন্ন করেছে। এ সময়ের মধ্যে শনাক্ত হয়েছে ১ লাখ ৪৮ হাজারের বেশি টিবি রোগী, যাদের মধ্যে ১৮ হাজারই শিশু। একই সময়ে ৫,৫০০ ওষুধ-প্রতিরোধী টিবি রোগীর চিকিৎসা নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক জনস্বাস্থ্য, শিক্ষা এবং কমিউনিটির কল্যাণে নিজেদের অঙ্গীকার আরও সুদৃঢ় করছে। প্রতিষ্ঠানটি প্রতিরোধযোগ্য মৃত্যু হ্রাস ও একটি সহনশীল, সুস্থ বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।

০৯ সেপ্টেম্বর ২০২৫
ফেভিকন

জীবনরক্ষাকারী যক্ষ্মা চিকিৎসায় আইসিডিডিআর,বি’র পাশে প্রাইম ব্যাংক

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৩৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে

জীবনরক্ষাকারী যক্ষ্মা চিকিৎসায় আইসিডিডিআর,বি’র পাশে প্রাইম ব্যাংক

আপডেট সময় : ০৭:৩৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫