1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১২:৫১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

জাতীয় ঋণের বোঝা টেকসই উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করছে: এনবিআর চেয়ারম্যান

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় ঋণের বোঝা অনেক বেড়ে গেছে, যা দেশের টেকসই উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আব্দুর রহমান খান। তিনি বলেন, রাষ্ট্রের শিক্ষা, স্বাস্থ্য ও অনগ্রসর জনগোষ্ঠীর কল্যাণে দায়িত্ব যথাযথভাবে পালন করতে রাজস্ব আয় বাড়ানো জরুরি।

শনিবার (৯ আগস্ট) রাজধানীতে দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) আয়োজিত জাতীয় বাজেট ২০২৫-২৬–এর বাজেট পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান জানান, দেশের মোট জিডিপির ১৩ শতাংশ বাজেট করা হলেও রাজস্ব আদায় হচ্ছে মাত্র ৮ শতাংশ। বাকি ৫ শতাংশ ঘাটতি ঋণ নিয়ে পূরণ করতে হচ্ছে। এ ঋণ পরিশোধে বড় ধরনের অসুবিধা তৈরি হচ্ছে, যা দীর্ঘমেয়াদে আর্থিক অস্থিতিশীলতা বাড়াবে।

তিনি আরো বলেন, করদাতাদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির চেষ্টা চলছে। এ বছর নট ফর প্রফিট সংস্থা ও কিছু সরকারি সংস্থাকে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পাশাপাশি রিটার্ন জমার সময়সীমা ৩০ নভেম্বর থেকে বাড়িয়ে অতিরিক্ত ৯০ দিনের সুবিধা রাখা হয়েছে। তবে শুধু কর হার কমিয়ে দিলে কর আদায় বাড়বে না; করদাতাদের মানসিকতা ও প্রশাসনিক দক্ষতা—দুই দিকেই পরিবর্তন আনতে হবে।

ভ্যাট ব্যবস্থার দুর্বলতার কথা তুলে ধরে তিনি বলেন, দেশে নিবন্ধিত ভ্যাটদাতা মাত্র ৬ লাখ, যা খুবই কম। কর ও ভ্যাট দু’ক্ষেত্রেই নন-কমপ্লায়েন্টদের সংখ্যা বেশি হওয়ায় কমপ্লায়েন্ট করদাতাদের ওপর অতিরিক্ত চাপ পড়ে। এ অবস্থা কাটিয়ে উঠতে রাজস্ব আহরণ ব্যবস্থায় অটোমেশন, ডিজিটালাইজেশন ও সুশাসন নিশ্চিত করা জরুরি বলে তিনি মত দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম বাদিউল আলম, সদস্য (করনীতি), জাতীয় রাজস্ব বোর্ড এবং মো. আজিজুর রহমান, সদস্য (ভ্যাটনীতি), জাতীয় রাজস্ব বোর্ড। তারা বাজেটের কর ও ভ্যাট নীতিমালার বিভিন্ন সংস্কার ও বাস্তবায়ন কৌশল নিয়ে তাদের মতামত প্রদান করেন।

সভায় সভাপতিত্ব করেন মো. মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ, প্রেসিডেন্ট, আইসিএমএবি। তিনি বাজেট বাস্তবায়নে এনবিআর ও আইসিএমএবির পেশাগত সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

১০ আগস্ট ২০২৫
ফেভিকন

জাতীয় ঋণের বোঝা টেকসই উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করছে: এনবিআর চেয়ারম্যান

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০১:০৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ৮০ বার পড়া হয়েছে

জাতীয় ঋণের বোঝা টেকসই উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করছে: এনবিআর চেয়ারম্যান

আপডেট সময় : ০১:০৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫