1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

চীন সফরে যাচ্ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি-ইরানের পর এবার ইসরাইল-ফিলিস্তিন শান্তি আলোচনায় সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। যার অংশ হিসেবে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আবর নিউজ এ খবর জানিয়েছে। আগামী ১৩ জুন থেকে ১৬ জুন পর্যন্ত প্রেসিডেন্ট আব্বাস চীনে অবস্থান করবেন বলে খবরে বলা হয়।

এ বিষয়ে চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং বলেন, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে ফিলিস্তিন রাষ্ট্রের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামী ১৩ থেকে ১৬ জুন রাষ্ট্রীয় সফরে চীনে আসবেন।

গত এপ্রিলে চীনের পররাষ্ট্রমন্ত্রী কুইন গ্যাং ফোনে ইসরাইল ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে শান্তি আলোচনায় তার দেশের সহযোগিতার ইচ্ছার কথা প্রকাশ করেন।

চীনের রাষ্ট্রায়াত্ত সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে তখন বলা হয়েছিল, কুইন ‘শান্তি আলোচনা পুনরায় শুরু করার পদক্ষেপকে’ উৎসাহিত করে ফোনে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনকে বলেছিলেন, ‘চীন এ বিষয়ে সব ধরনের সুযোগ-সুবিধা প্রদানে প্রস্তুত আছে।’

কুইন ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকিকে বলেন, বেইজিং যত দ্রুত সম্ভব আলোচনা পুনরায় শুরু করার বিষয়টিকে সমর্থন করছে।

উভয় নেতার সঙ্গে ফোনালাপে কুইন আরো বলেছেন, চীন ‘দ্বি-রাষ্ট্র সমাধান’ বাস্তবায়নের ভিত্তিতে শান্তি আলোচনার উপর জোর দিয়ে যাবে।

সম্প্রতি চীনের উদ্যোগেই মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক প্রতিপক্ষ ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। ওই অঞ্চলে গত কয়েক দশক ধরে মূলত যুক্তরাষ্ট্রের প্রভাব বিরাজমান ছিল।

১১ জুন ২০২৩
ফেভিকন

চীন সফরে যাচ্ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:৪৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩ ৮৪ বার পড়া হয়েছে

চীন সফরে যাচ্ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

আপডেট সময় : ০৯:৪৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩