1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

চন্দ্রাভিযান ব্যর্থ হওয়ায় হাসপাতালে রুশ বিজ্ঞানী

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৈনিক ঢাকা সংবাদ: রাশিয়ার পাঠানো চন্দ্রযান লুনা-২৫ শনিবার (১৯ আগস্ট) নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদেই বিধ্বস্ত হয়েছে। ৪৭ বছর পর চাঁদে পাঠানো এ মহাকাশযান বিধ্বস্ত হওয়ায় খবর শুনেই অসুস্থ হয়ে পড়েন ওই মিশনের নেতৃস্থানীয় পদার্থবিদ ও জ্যোতির্বিজ্ঞানী মিখাইল মারোভ (৯০)। পরে তাকে মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেন্ডেন্ট জানিয়েছে, শনিবার চন্দ্রপৃষ্ঠে অবতরণের সময় কক্ষপথ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় লুনা-২৫ নিয়ন্ত্রণ হারায় ও পরে বিধ্বস্ত হয়। রোববার রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস এ তথ্য প্রকাশ করে। এ ঘটনার পর রাশিয়ার মহাকাশ শক্তি নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। আর এর কয়েক ঘণ্টা পরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন মিখাইল।

এই জ্যোতির্বিজ্ঞানী সংবাদ মাধ্যম আরবিসি ও মস্কোভস্কি কমসমোলেতসকে বলেছেন, আমি কেন চিন্তি হবো না? চন্দ্রভিযানটি আমার জন্য বিশাল ব্যাপার ছিল। মিশনটি ব্যর্থ হওয়ায় আমার জীবনকে অর্থহীন বলে মনে হচ্ছিল। এসব চিন্তা থেকেই আমি অসুস্থ হয়ে পড়ি। বর্তমানে চিকিৎসদের পর্যবেক্ষণে রয়েছি।

১৯৭৬ সালে চাঁদে মহাকাশযান পাঠিয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। সেটির নাম ছিল লুনা-২৪। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর লুনা-২৫ ছিল রাশিয়ার প্রথম চন্দ্রাভিযান।

সোভিয়েত ইউনিয়নের ওই মহাকাশ অভিযানেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে মিখাইলের। তবে লুনা-২৫ মিশনকে তিনি তার কাজের চূড়ান্ত পরিণতি হিসেবে বিবেচনা করছিলেন। কিন্তু মিখাইলের মতে, মিশনটি ব্যর্থ হওয়ায় রুশ চন্দ্রাভিযানের পুনরুত্থান দেখার শেষ আশা স্বপ্নই থেকে গেলো।

এ চন্দ্রযান বিধ্বস্ত হওয়া রসকসমসের জন্য একটি বিশাল ক্ষতি বলে দাবি করা হচ্ছে। বেশ কয়েক বছর ধরেই প্রতিষ্ঠানটি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা কিংবা ইউরোপীয় স্পেস এজেন্সি ইসা’র তুলনায় পিছিয়ে গেছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, রাশিয়ার বাজেটের বিশাল একটি অংশ শুধু সামরিক খাতে ব্যয় করা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লুনা-২৫ অভিযানের ব্যর্থতা থেকে এটা পরিষ্কার যে, রাশিয়ার মহাকাশ শক্তি ক্ষয়িষ্ণু অবস্থায় রয়েছে। এক সময় মহাকাশ অভিযানে সোভিয়েত আমলের রাশিয়ার যে বিশাল ভূমিকা ছিল, তা এখন পতনের দিকে।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম

আরও পড়তে পারেন…

২২ আগস্ট ২০২৩
ফেভিকন

চন্দ্রাভিযান ব্যর্থ হওয়ায় হাসপাতালে রুশ বিজ্ঞানী

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০৭:৫৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩ ১০৭ বার পড়া হয়েছে

চন্দ্রাভিযান ব্যর্থ হওয়ায় হাসপাতালে রুশ বিজ্ঞানী

আপডেট সময় : ০৭:৫৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩