1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

গুগলকে ২০ ডেসিলিয়ন ডলার জরিমানা করলো রাশিয়া

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই পরাশক্তি রাশিয়া ও আমেরিকা। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর দুই দেশের মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে। এবার মার্কিন কোম্পানি গুগলকে জরিমানা করেছে রাশিয়ার একটি আদালত।  

দেশটির মস্কো শহরের টাগানস্কি জেলা আদালত সম্প্রতি গুগলকে ২০ ডেসিলিয়ন ডলার জরিমানা করেছে। প্রতিবেদন অনুসারে, জরিমানা আরোপিত টাকা পুরো বিশ্ব অর্থনীতির চেয়ে বেশি, অর্থাৎ পৃথিবীতে এত পরিমাণ অর্থ নেই। এই জরিমানার কারণ হিসেবে বলা হয়েছে, গুগল ইউটিউবে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের বিষয়ে ‘ভুল তথ্য’ সরিয়ে নেয়নি।

পাশাপাশি ইউটিউব চ্যানেলে থাকা কিছু সামগ্রী এমন ধরনের তথ্য সরবরাহ করছে যা দেশটির সামরিক কার্যক্রমের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। রাশিয়ার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রসকোমনাদজর গুগলের বিরুদ্ধে অভিযোগ করে জানান যে, এই তথ্য রাশিয়ার সামরিক বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করছে।

সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ মিডিয়াকে বলেছেন যে, এই বিশাল জরিমানাটি রুশ মিডিয়ার উপর ইউটিউবের নিষেধাজ্ঞার বিষয়টিকে রাশিয়া কতটা গুরুত্ব সহকারে দেখছে সেদিকে দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে করা হয়েছে।

আদালত আরও জানায়, অতীতেও এই ধরনের তথ্য সরিয়ে নিতে গুগলকে নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তা অমান্য করায় এই জরিমানা করা হয়েছে। গুগল ও অন্যান্য প্রযুক্তি কোম্পানিগুলো বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক চাপের কারণে তাদের রাশিয়ার কার্যক্রম সীমিত করেছে এবং গুগল তার রাশিয়ান শাখা কার্যক্রম বন্ধ করে দেয় ২০২২ সালে।

০২ নভেম্বর ২০২৪
ফেভিকন

গুগলকে ২০ ডেসিলিয়ন ডলার জরিমানা করলো রাশিয়া

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৩৫:১১ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে

গুগলকে ২০ ডেসিলিয়ন ডলার জরিমানা করলো রাশিয়া

আপডেট সময় : ০৩:৩৫:১১ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪