1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

‘গদর-২’ সিনেমার সাফল্যের মাঝেও মন ভালো নেই সানির

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৈনিক ঢাকা সংবাদ: দীর্ঘদিন পর বড়পর্দায় হাজির হয়েছেন বলিউড অভিনেতা সানি দেওল। এসেই যেন সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। বক্স অফিসে প্রায় ৪০০ কোটি ছুঁই ছুঁই করছে তার অভিনীত সিনেমা ‘গদর-২’।

সানির সাফল্যের এ খবরের মাঝে আরও একটি খবর সবার দৃষ্টি কেড়েছে। তার ঠিকানায় ব্যাংক থেকে পাঠানো আইনি নোটিশ। এতে নাম জড়িয়ে রয়েছে সানির বাবা ধর্মেন্দ্রর। ব্যাংকের কাছে কোটি কোটি রুপি দেনা। তার দায়ে জর্জরিত দেওল পরিবার। দেনা শোধ করতে নাকি নিলামে উঠবে সানির জুহুর বাংলো ‘সানি ভিলা’।

ব্যাংক অফ বরোদা থেকে নোটিশ এসেছে অজয় দেওল অর্থাৎ, সানি দেওলের নামে। আশির দশকের শেষের দিকে এই বাংলোটি কেনেন অভিনেতা। মূলত নিজের প্রযোজনা সংস্থার কাজকর্ম চালান জুহুর এ বাংলো থেকেই।

অভিনেতার এই বাংলোর ভিতরে একটি দপ্তর, সিনেমাহল এবং পোস্ট প্রোডাকশনের কাজের জন্য বেশ কয়েকটি ঘর রয়েছে। এখন সেই সানি ভিলাই নিলাম করার নোটিশ দিল ব্যাংক। এ কারণে সানির মন ভালো নেই। ফলে সিনেমার সাফল্য যেন তিনি মন ভরে উদযাপন করতে পারছেন না।

প্রায় ৫৫ কোটি রুপির দেনা। তাই বাড়ির দাম রাখা হয়েছে ৫৫ কোটি রুপির একটু বেশি। পুরোটাই হবে অনলাইনে। যিনি সবোর্চ্চ দাম দেবেন তার কাছে যাবে এ বাড়ির মালিকানা। এই পুরো পদ্ধতি সম্পন্ন হতে মাসখানেকও সময় লাগতে পারে আবার বছরও কেটে যেতে পারে।

শোনা যাচ্ছে নিজের পরিচালিত সিনেমা ‘ঘায়েল: ওয়ানস এগেইন’-এর জন্য নিজের বাড়ি বন্ধক দিয়ে এই লোন নেন অভিনেতা। যদিও পরে সেই টাকা শোধ করতে না পারায় নিলামে উঠতে যাচ্ছে তার এ বাড়ি। এই খবর শুনে সানির ভক্তদেরও মন ভীষণ খারাপ।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম

আরও পড়তে পারেন…

২০ আগস্ট ২০২৩
ফেভিকন

‘গদর-২’ সিনেমার সাফল্যের মাঝেও মন ভালো নেই সানির

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০৮:৩০:১১ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩ ৭১ বার পড়া হয়েছে

‘গদর-২’ সিনেমার সাফল্যের মাঝেও মন ভালো নেই সানির

আপডেট সময় : ০৮:৩০:১১ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩