ক্লাসে শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক: [রোববার, ০১ ডিসেম্বর, ২০২৪] আজ রোববার ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজে (উত্তরা) -এর শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। পুরস্কার হিসেবে প্রতি মাসে শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে একটি করে বই দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের এগিয়ে নিতে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ (উত্তরা) -এর উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ জাহিদুর রহমান নানা উদ্যোগ গ্রহণ করেছেন। শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের জন্য পুরস্কার দেওয়ার উদ্যোগটি খুবই ভালো এবং ব্যতিক্রম। এতে করে শিক্ষার্থীদের উপস্থিতির হার বাড়বে। এ ছাড়া দৈনন্দিন প্রয়োজনীয় শিক্ষা উপকরণগুলো পাওয়াতে শিক্ষার্থীরা লাভবান হচ্ছে এবং শিক্ষার্থীদের মধ্যে ক্লাসে উপস্থিত থাকার প্রবণতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে শিক্ষার্থীদের উদ্দীপনা আরও বাড়বে।
ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ (উত্তরা) -এর উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ জাহিদুর রহমান বলেন, “আজকে যারা পুরস্কার পেয়েছ তোমাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা পাও নাই তারা আগামী মাসে যেন এই পুরস্কার নিতে পার তার জন্য অবশ্যই চেষ্টা করবে।”
শিক্ষার্থীদেরকে ক্লাসের প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য তার এই উদ্যোগকে সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সাধুবাদ জানিয়েছেন।
উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজে (উত্তরা) -এর সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।











