1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

ক্রিস রককে চড় মেরে আলোচনার কেন্দ্রবিন্দুতে কিং রিচার্ডস

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সংবাদ প্রতিবেদনঃ ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কার জেতা ‘কোডা’ যেন ম্লান হয়ে গেছেন উইল স্মিথের কাছে। কমেডিয়ান ক্রিস রককে অস্কারের মঞ্চে সবার সামনে চড় মেরে পুরো বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ‘কিং রিচার্ডস’ মুভির জন্য প্রধান চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জেতা উইল স্মিথ। পুরস্কার জয়ের পর অস্কার স্পিচে কান্না বিজড়িত কণ্ঠে বিশ্বখ্যাত এই অভিনেতা তার এই কাণ্ডের জন্য অ্যাকাডেমির কাছে ক্ষমা চান এবং বলেন, ভালোবাসা থেকেই এমন পাগলামির জন্ম।

‘কিং রিচার্ড’ মুভির নাম ভূমিকায় অভিনয়ের জন্য অস্কার জয়ের পর উইল স্মিথ প্রথমেই বলেন, রিচার্ড উইলিয়াম (কিং রিচার্ড মুভিতে উইল স্মিথের চরিত্র) ছিলেন তার পরিবারের রক্ষক। জীবনের এই মুহূর্তে আমি উদ্বেলিত। ঈশ্বর আমাকে যা করতে বলেছেন তা সম্পন্ন করতে পেরেছি বলে ভীষণ আনন্দিত। আমি বিশ্বাস করি, মানুষকে ভালোবাসা এবং তাদের রক্ষা করার জন্যই পৃথিবীতে এসেছি। তবে আমি অ্যাকাডেমির কাছে ক্ষমা চাইছি। ক্ষমা চাইছি মনোনয়নপ্রাপ্তদের কাছেও। কিং রিচার্ডে আমি এমন এক বাবার চরিত্রে অভিনয় করেছি যে অনেক সময়ই পাগলামি করে। আর এখনও সেরকম কাজই করে ফেলেছি। ভালোবাসাই মানুষকে দিয়ে এমন পাগলামি করিয়ে নেয়। আর শিল্পে তো জীবনেরই প্রতিফলন ঘটে।

এর আগে, সেরা ফিচার ডকুমেন্টারি শাখায় মনোনয়নপ্রাপ্ত প্রামাণ্যচিত্রগুলোর ব্যাপারে বলতে অস্কারের মঞ্চে এসেছিলেন জনপ্রিয় কমেডিয়ান ক্রিস রক। তিনি উইল স্মিথের স্ত্রী জেইডা পিঙ্কেট স্মিথকে তিনি রসিকতা করেন। অ্যালোপেসিয়ায় আক্রান্ত হয়ে চুল হারিয়েছেন জেইডা। সবুজ রঙের গাউন পরিহিত উইল স্মিথের স্ত্রীর প্রতি ক্রিস রক বলেন, ‘জি আই জেন’ এর সিক্যুয়ালে জেইডাকে দেখতে চাই।

প্রসঙ্গত, জি আই জেন ১৯৯৭ সালের একটি মুভি যেখানে ডেমি মুরকে মাথা কামিয়ে সেনাবাহিনীতে নিযুক্ত হতে হয়। আর প্রায় পুরো মুভিতেই সবুজ ইউনিফর্ম পরিহিত ছিলেন ডেমি মুর।

তবে ক্রিস রকের এই কৌতুকের পরই ঘটে সেই ঘটনা। হঠাৎ মঞ্চে উঠে আসতে দেখা যায় উইল স্মিথকে। ক্রিস রকের সামনে গিয়ে আচমকাই তার গালে একটি চড় মেরে বসেন উইল স্মিথ। এ ঘটনায় হতভম্ব হয়ে পড়েন অনুষ্ঠানে উপস্থিত অনেকেই। ক্রিস রকের উদ্দেশে চিৎকার করে বলেন, আমার স্ত্রীর নাম আর মুখেও আনবে না।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসআর

আরও পড়ুন……

২৮ মার্চ ২০২২
ফেভিকন

ক্রিস রককে চড় মেরে আলোচনার কেন্দ্রবিন্দুতে কিং রিচার্ডস

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৩০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২ ৫০ বার পড়া হয়েছে

ক্রিস রককে চড় মেরে আলোচনার কেন্দ্রবিন্দুতে কিং রিচার্ডস

আপডেট সময় : ০৪:৩০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২