1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাগাতিপাড়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত মডার্ন ট্রেডে শক্ত অবস্থান তৈরি করছে রিমার্ক বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট মেজর মান্নানের জন্মদিন পালন ফাগুয়ারদিয়াড় উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন মোঃ মোশারফ হোসেন বাগাতিপাড়ায় সাপের কামড়ে ভ্যান চালকের মৃত্যু বাগাতিপাড়ায় মাছের পোনা অবমুক্তকরন ও চেক বিতরণ করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল লক্ষীপুর জেলার ৫ নং হাজীরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় ইয়ামিন মুন্না বাগাতিপাড়ায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এ্যালকো-ক্যামব্রিয়ান মেধাবৃত্তি পরীক্ষা শুরু, ৫ হাজার শিক্ষার্থীর নিবন্ধন

কারণ ছাড়াই অস্বাভাবিক দর বাড়ছে বিডিকম অনলাইনের

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেয়ারদর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই আইটি খাতের কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেডের। সম্প্রতি অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি এমন তথ্য জানায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি কোম্পানিটির অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই নোটিশ পাঠায়। জবাবে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে বলে জানায় কোম্পানি কর্তৃপক্ষ।

কোম্পানিটির গত ১৪ সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে শেয়ারদর বাড়ছে। ডিএসইতে ওই দিন কোম্পানির শেয়ারদর ছিল ৩৩ টাকা, গতকাল ১৯ সেপ্টেম্বর লেনদেন হয় ৪৩ টাকা ৮০ পয়সায়। আর এই দর বাড়াকে অস্বাভাবিক মনে করছে ডিএসই।

এদিকে গতকাল ডিএসইতে শেয়ারদর ৯ দশমিক ৭৭ শতাংশ বা ৩ টাকা ৯০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৪৩ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে ৬২ লাখ ১৭ হাজার ৮৪২টি শেয়ার মোট ৯৪৮ বার হাতবদল হয়, যার বাজারদর ২৭ কোটি ২০ লাখ টাকা। দিনজুড়ে শেয়ারদর সর্বনি¤œ ৪১ টাকা থেকে সর্বোচ্চ ৪৩ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়। এক বছরে শেয়ারদর ২২ টাকা থেকে ৪৭ টাকা ৪০ পয়সায় ওঠানামা করে।

কোম্পানিটি ২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে এ ক্যাটেগরিতে অবস্থান করছে। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৫৭ কোটি ৮ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভের পরিমাণ ১৫ কোটি ৬০ লাখ টাকা। কোম্পানিটির মোট ৫ কোটি ৭০ লাখ ৮৬ হাজার ৫০০টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩০ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ৫ দশমিক ৬০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে বাকি ৬৪ দশমিক ৪০ শতাংশ শেয়ার রয়েছে।

২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি পাঁচ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। যা তার আগের বছরে ছিল পাঁচ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ১০ পয়সা এবং ৩০ জুন তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়ায় ১৫ টাকা ৫৭ পয়সা। যা তার আগের বছরের একই সময় ছিল যথাক্রমে এক টাকা ১৫ পয়সা এবং ১৫ টাকা ৬৯ পয়সা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ১১:০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২ ৬৫ বার পড়া হয়েছে

কারণ ছাড়াই অস্বাভাবিক দর বাড়ছে বিডিকম অনলাইনের

আপডেট সময় : ১১:০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২