শিরোনাম
কানাডার উপকূলে ট্রলার ডুবে ১০ জনের মৃত্যু
ঢাকা সংবাদ ডেস্কঃ কানাডার পূর্ব উপকূলীয় এলাকায় স্প্যানিশ একটি মাছ ধরার ট্রলার ডুবে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১১ জন। কানাডা ও স্প্যানিশ উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাটি নিশ্চিত করেছেন। খবর বিবিসি’র।
কানাডার জয়েন্ট রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার (জেআরসিসি) জানিয়েছে, পূর্ব নিউফাউন্ডল্যান্ডের ২৫০ নটিক্যাল মাইল দূরত্বে ট্রলারটির ডুবে যায়। তবে তিনজন নাবিককে উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দলের সদস্যরা।
স্পেনের পরিবহন মন্ত্রী জানিয়েছেন, সোমবার (১৪ ফেব্রুয়ারি) ডুবে যাওয়ার সময় ট্রলারটিতে ২৪ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ১৬ জন স্পেনের, পাঁচজন পেরুর এবং তিনজন ঘানার নাগরিক রয়েছেন।
ঢাকা সংবাদ.কম/এসআর
১৬ ফেব্রুয়ারি ২০২২











