1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

কর্মজীবী নারীদের সম্পর্কে অবমাননাকর ও নারীবিদ্বেষী বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ, বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং উক্ত ব্যক্তিদের প্রার্থিতা বাতিলের দাবিতে স্মারকলিপি।

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘নারীবিদ্বেষী ও অবমাননাকর’ বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে ১১টি সংগঠন।

আজ রোববার দুপুরে সংগঠনগুলোর প্রতিনিধিরা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে গিয়ে এ স্মারকলিপি জমা দেয়। জাতীয় সংসদ নির্বাচনের একজন পদপ্রার্থী ডা. শফিকুর রহমানসহ তার দলের একাধিক সংসদ সদস্য পদপ্রার্থী তাদের ভ্যারিফায়েড এক্স (X) অ্যাকাউন্টসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মজীবী নারীদের সম্পর্কে যে অবমাননাকর, কুরুচিপূর্ণ ও নারীবিদ্বেষী মন্তব্য করেছেন আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এটা শুধু নারীদের প্রতি চরম অবমাননাই নয় বরং দেশের কোটি কোটি শ্রমজীবী, আত্মমর্যাদাশীল ও অর্থনীতির অবদানকারী নারীর শ্রম, মর্যাদা ও সামাজিক ভূমিকার সরাসরি অস্বীকৃতি।

পরবর্তীতে সংশ্লিষ্ট দলের পক্ষ থেকে উক্ত মন্তব্যকে ‘হ্যাকিং’-এর ফল হিসেবে ব্যাখ্যা দেওয়া হলেও, একটি ভ্যারিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত বক্তব্যের ক্ষেত্রে এই দাবি গ্রহণযোগ্য হতে পারে না বলে আমরা মনে করি। এ বিষয়ে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের কোনো আনুষ্ঠানিক বক্তব্য, প্রামাণ্য তথ্য কিংবা স্বচ্ছ তদন্তের ফলাফল আজ পর্যন্ত জনসম্মুখে উপস্থাপন করা হয়নি। উপরন্তু, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী উক্ত ‘হ্যাকিং’ অভিযোগে বঙ্গভবনের এক কর্মীকে গ্রেপ্তার দেখানো হলেও পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে হ্যাকিংয়ের সঙ্গে সম্পৃক্ত থাকার কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এই ঘটনাপ্রবাহ তথাকথিত ‘হ্যাকিং’ দাবিকে আরও প্রশ্নবিদ্ধ করে।

বিগত কয়েক দশক ধরে বাংলাদেশের গার্মেন্টস শিল্পসহ বিভিন্ন খাতে নিয়োজিত নারী শ্রমিক এবং সর্বস্তরের কর্মজীবী নারীরা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিবার, সমাজ ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এ ছাড়া মহান মুক্তিযুদ্ধসহ দেশের সকল গণতান্ত্রিক সংগ্রামে নারীরা সাহসী ও অগ্রণী ভূমিকা পালন করেছেন। নারীর এই ঐতিহাসিক ও সংগ্রামী ভূমিকা উপেক্ষা করে প্রকাশ্যে এমন বক্তব্য প্রদান সংবিধান স্বীকৃত সমতা, মানবাধিকার, নারী মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের চরম পরিপন্থী।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নারীর সংগ্রামী ভূমিকার মধ্য দিয়েই দেশে নারী-পুরুষের সমতাভিত্তিক কাঠামোয় পুনর্গঠিত হবে। কোনো অপশক্তিই নারীর এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না।

আমরা আরও মনে করি, এ ধরনের বক্তব্য নারীর প্রতি ঘৃণা, বৈষম্য ও সহিংসতার সংস্কৃতিকে উসকে দেয় এবং নারী শ্রমিকদের নিরাপত্তা, মর্যাদা ও কর্মপরিবেশকে গুরুতর হুমকির মুখে ফেলে। একজন রাজনৈতিক ও নৈতিক নেতৃত্বের আসনে থাকা ব্যক্তির কাছ থেকে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন ও বিদ্বেষমূলক মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।সংগঠনের পক্ষ থেকে  নিম্নোক্ত দাবিসমূহ জানানো হয়।

১. অবিলম্বে উক্ত অবমাননাকর বক্তব্য প্রকাশ্যে প্রত্যাহার করতে হবে।
২. কর্মজীবী নারী ও নারী শ্রমিকদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে।
৩. ভবিষ্যতে নারীর মর্যাদা ও শ্রমকে হেয় করে এমন বক্তব্য থেকে বিরত থাকার সুস্পষ্ট অঙ্গীকার করতে হবে।
৪. নির্বাচন কমিশনের আচরণবিধি ও নৈতিকতার আলোকে উক্ত বক্তব্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও সাংবিধানিক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির প্রার্থিতা বাতিল করতে হবে।

স্মারকলিপি দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন  লাভলী ইয়াসমীন,
নাজমা বেগম,শবনম হাফিজ, রেহেনা বেগম, আখি বেগম,সেলি বেগম, রুনা আক্তার, বেবী বেগম, সাইকা আক্তার, বদরুল আলম,আবুল হোসাইন, ফয়েজ হোসেন, সোহেল রানা,তমিজ খান,আতিয়ার রহমান,দুলাল মিয়া,সুলতান আহমেদ, খাদিজা বেগম, রাবেয়া আক্তার।

০৮ ফেব্রুয়ারি ২০২৬
ফেভিকন

কর্মজীবী নারীদের সম্পর্কে অবমাননাকর ও নারীবিদ্বেষী বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ, বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং উক্ত ব্যক্তিদের প্রার্থিতা বাতিলের দাবিতে স্মারকলিপি।

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৪৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

কর্মজীবী নারীদের সম্পর্কে অবমাননাকর ও নারীবিদ্বেষী বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ, বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং উক্ত ব্যক্তিদের প্রার্থিতা বাতিলের দাবিতে স্মারকলিপি।

আপডেট সময় : ০৫:৪৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬