1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০১:২৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

করমুক্ত থাকছে ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনি আয়

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেটে আয়করের ক্ষেত্রে যেসব পরিবর্তন আনা হয়েছে সেগুলো স্পষ্টীকরণ করে গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে একটি আয়কর পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে সরকারি সিকিউরিটিজের পাশাপাশি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ও শেয়ার হস্তান্তর থেকে অর্জিত মূলধনি আয়কে করযোগ্য হিসেবে গণ্য করা হয়েছে। প্রকৃতপক্ষে এটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য হবে। ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনি আয় আগের মতো করমুক্তই থাকছে।

এনবিআরের জারি করা পরিপত্রে বলা হয়েছে, অর্থ আইন ২০২২-এর মাধ্যমে আয়কর অধ্যাদেশের ৩২ ধারার ৭ উপধারাটি বিলোপ করা হয়েছে। ফলে এখন থেকে সরকারি সিকিউরিটিজ এবং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত পাবলিক কোম্পানির স্টকস ও শেয়ার হস্তান্তর থেকে অর্জিত মূলধনি আয় করযোগ্য আয় হিসেবে গণ্য হবে এবং প্রযোজ্য হারে করারোপ করা হবে।

মূলত আয়কর পরিপত্রের এ বিষয়টি নিয়ে গতকাল পুঁজিবাজার সংশ্লিষ্টদের মধ্যে সব ধরনের মূলধনি আয়কে করের আওতায় আনা হয়েছে বলে গুঞ্জন ওঠে। তবে এনবিআর সংশ্লিষ্টরা বলছেন, ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনি আয়কে ২০১৫ সালে জারি করা এসআরওর মাধ্যমে করমুক্ত রাখা হয়েছে। এ এসআরও এখনো বলবৎ থাকায় ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনি আয়ের বিপরীতে কর দিতে হবে না।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বণিক বার্তাকে বলেন, ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনি আয়কে করমুক্ত রাখা সংক্রান্ত এসআরওটি এখনো বলবৎ রয়েছে। ফলে আগের মতোই ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনি আয়ের বিপরীতে কোনো কর দিতে হবে না বলে আমরা আশা করছি।

১৫ সেপ্টেম্বর ২০২২
ফেভিকন

করমুক্ত থাকছে ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনি আয়

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ১০:০০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২ ১৫৩ বার পড়া হয়েছে

করমুক্ত থাকছে ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনি আয়

আপডেট সময় : ১০:০০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২