1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

সুশাসন প্রতিষ্ঠার জন্য কমপ্লায়েন্স অডিট বেছে নিতে ডিএসইকে বিএসইসির চিঠি

bsec dse

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সংবাদ প্রতিবেদনঃ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কার্যক্রম ডিমিউচুয়ালাইজেশন (ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথক্করণ) স্কিম ও বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিধিমালা অনুসারে পরিচালিত হচ্ছে কিনা সেটি খতিয়ে দেখতে এক্সচেঞ্জটিকে কমপ্লায়েন্স অডিটর বেছে নিতে চিঠি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কশিমন (বিএসইসি)। এজন্য তিনটি নিরীক্ষা প্রতিষ্ঠানের নাম সুপারিশ করেছে কমিশন।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো বিএসইসির সহকারী পরিচালক মো. মোসাব্বির আল আশিক স্বাক্ষরিত চিঠিতে প্রতিযোগিতামূলক নিলান প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তাবিত নিরীক্ষা প্রতিষ্ঠান হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানি, একনাবিন ও এমজে আবেদিন অ্যান্ড কোম্পানির মধ্য থেকে যেকোনো একটি প্রতিষ্ঠানকে বেছে নেয়ার জন্য বলা হয়েছে। নিয়োগের পর থেকে ৩০ কার্যদিবসের মধ্যে নিরীক্ষককে কমিশনের কাছে প্রতিবেদন জমা দিতে হবে।

কমপ্লায়েন্স অডিটের আওতায় কোন কোন বিষয় দেখতে হবে সেটিও উল্লেখ করেছে কমিশন। এর মধ্যে রয়েছে এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশন আইনানুসারে মালিকানা ও লেনদেন স্বত্ব পৃথক্করণ সম্পন্ন হয়েছে সেটি খতিয়ে দেখতে হবে। ডিএসইর ডিমিউচুয়ালাইজেশন স্কিমের ৯.২.৩ ধারা অনুসারে ডিমিউচুয়ালাইজেশনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ হয়েছে কিনা সেটি খতিয়ে দেখতে হবে। এগুলো অর্জনে ডিএসইর নেয়া উদ্যোগের পাশাপাশি আরো কী উদ্যোগ নেয়া যেতে পারে, সেটিও নিরীক্ষককে দেখতে হবে। বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিধিমালা ও ডিমিউচুয়ালাইজেশন আইনে থাকা আচরণবিধি, নীতিনৈতিকতা ও অন্যান্য বিষয় অনুসারে ডিএসইর বিদ্যমান কার্যক্রম পরিচালিত হচ্ছে কিনা সেটিও দেখতে হবে নিরীক্ষককে। প্রতিবেদন চূড়ান্ত করার আগে নিরীক্ষককে বিএসইসি ও ডিএসইর সমন্বয়ে একটি ত্রিপক্ষীয় সভা করতে হবে। এর মাধ্যমে নিরীক্ষার ইস্যু সমাধান ও তাদের পর্যবেক্ষণের মাধ্যমে পর্যালোচনা প্রতিবেদন চূড়ান্ত করা হবে।

দুই স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশন প্রক্রিয়া বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার জন্য গত বছরের ১৩ ডিসেম্বর ডিএসই ও সিএসইর সঙ্গে বৈঠক করে বিএসইসি। বৈঠকে ডিমিউচুয়ালাইজেশনের উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থতার কারণে কমিশনের পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করা হয়।

কমিশনের পর্যবেক্ষণে আরো উঠে এসেছে যে দৈনন্দিন আর্থিক ও ব্যবস্থাপনাগত বিভিন্ন ইস্যুতে এক্সচেঞ্জের পর্ষদ সিদ্ধান্ত নিচ্ছে, যা ডিমিউচুয়ালাইজেশনের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে দুই স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশন স্কিম ও বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিধিমালা অনুসারে তাদের কার্যক্রম পরিচালনা করছে কিনা সেটি খতিয়ে দেখতে কমপ্লায়েন্স অডিট করার সিদ্ধান্ত নেয় বিএসইসি।

প্রসঙ্গত, পুঁজিবাজারের উন্নয়ন ও কার্যকর প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠার জন্য ২০১৩ সালে মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণের মাধ্যমে দেশের দুই স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশন করা হয়। যদিও প্রকৃত ডিমিউচুয়ালাইজেশন বাস্তবায়ন থেকে এখনো অনেক পিছিয়ে রয়েছে দেশের দুই স্টক এক্সচেঞ্জ।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসআর

আরও পড়ুন……

০৩ এপ্রিল ২০২২
ফেভিকন

সুশাসন প্রতিষ্ঠার জন্য কমপ্লায়েন্স অডিট বেছে নিতে ডিএসইকে বিএসইসির চিঠি

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০৯:৪৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২ ৭৬ বার পড়া হয়েছে

সুশাসন প্রতিষ্ঠার জন্য কমপ্লায়েন্স অডিট বেছে নিতে ডিএসইকে বিএসইসির চিঠি

আপডেট সময় : ০৯:৪৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২