1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

এমপি পদ ফিরে পেলেন রাহুল গান্ধী, ‘গণতন্ত্রের জয়’ দাবি কংগ্রেসের

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৈনিক ঢাকা সংবাদ: নরেন্দ্র মোদীর পদবী নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে সংসদ সদস্য (এমপি) পদ হারিয়েছেন রাহুল গান্ধী। এ নিয়ে নানা নাটকীয়তার পর অবশেষে লোকসভায় প্রবেশের অধিকার ফেরত পেলেন ভারতীয় কংগ্রেসের নেতা। এর ফলে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোট দেওয়ায় আর কোনো বাধা থাকলো না তার।

মোদী পদবী নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারণে গত ২৩ মার্চ সুরাটের একটি আদালত রাহুলকে দুই বছরের কারাদণ্ড দেন। সেই নির্দেশের ২৬ ঘণ্টার মধ্যে তার সংসদ সদস্য পদ খারিজ করে দেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

পরে সুরাট আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করেন রাহুল। কিন্তু সেখানেও খারিজ হয়ে যায় তার আবেদন। এরপর সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি। অবশেষে গত শুক্রবার নিম্ন আদালতের রায়ের ওপর স্থগিতাদেশ জারি করেন ভারতের সুপ্রিম কোর্ট।

কিন্তু সুরাট আদালতের রায়ের পরে যে ক্ষিপ্রতায় রাহুলের সংসদ সদস্য পদ বাতিল করা হয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশের পরে তেমন কোনো তৎপরতা দেখা যায়নি লোকসভা সচিবালয়ের। এ নিয়ে বিরোধীরা সমষ্টিগতভাবে স্পিকারের ওপর চাপ তৈরি করেছিলেন। এমনকি কংগ্রেস ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ারও হুমকি দিচ্ছিল।

এমন পরিস্থিতিতে সোমবার সংসদের অধিবেশন শুরু হওয়ার আগেই স্পিকার ওম বিড়লা জানিয়ে দেন, রাহুলের লোকসভার সদস্য পদ ফেরানো হচ্ছে।

মঙ্গলবার থেকে লোকসভায় মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা ও ভোটাভুটি হওয়ার কথা। স্পিকারের এই পদক্ষেপের পর রাহুলের অনাস্থা প্রস্তাবে অংশ নেওয়ায় আর কোনো বাধা রইলো না।

এদিন স্পিকার রাহুলের সংসদ সদস্য পদ ফেরানোর পরপরই উচ্ছ্বাসে ফেটে পড়েন কংগ্রেস সমর্থকরা। দলীয় দপ্তরে মিষ্টিমুখ করানো হয় নেতাকর্মীদের। এই ঘটনাকে ভারতে ‘গণতন্ত্র ও বিচার ব্যবস্থার বিজয়’ হিসেবে উল্লেখ করেছেন কংগ্রেস নেতারা।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম

আরও পড়তে পারেন…

০৭ আগস্ট ২০২৩
ফেভিকন

এমপি পদ ফিরে পেলেন রাহুল গান্ধী, ‘গণতন্ত্রের জয়’ দাবি কংগ্রেসের

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০১:২১:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩ ৬২ বার পড়া হয়েছে

এমপি পদ ফিরে পেলেন রাহুল গান্ধী, ‘গণতন্ত্রের জয়’ দাবি কংগ্রেসের

আপডেট সময় : ০১:২১:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩