1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

উত্তর কোরিয়ার গোয়েন্দা স্যাটেলাইট নিয়ে দক্ষিণ কোরিয়ার উদ্বেগ

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৈনিক ঢাকা সংবাদ: উত্তর কোরিয়া দাবি করেছে যে, তারা সফলভাবে মহাশূন্যে একটি গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণ করেছে। চলতি বছর এর আগে আরও দুবার তাদের এ ধরনের প্রচেষ্টা ব্যর্থ হবার পর তৃতীয় বারের প্রচেষ্টায় সফল হলো পিয়ংইয়ং।

অবশেষে মহাকাশে সফলভাবে গোয়েন্দা উপগ্রহ পাঠালো উত্তর কোরিয়া। চলতি বছর এর আগে আরও দু’বার তাদের এ ধরনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। তৃতীয়বারের প্রচেষ্টায় এবার সফল হয়েছে বলে দাবি করেছে পিয়ংইয়ং। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার দক্ষিণ কোরীয় সেনাবাহিনীর প্রধান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উত্তর কোরিয়া দক্ষিণ অভিমুখে একটি রকেট ছুঁড়েছে। এটি মহাকাশে একটি গুপ্তচর উপগ্রহ প্রতিস্থাপনের জন্য ছোঁড়া হয়েছে।

উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমও এই খবর স্বীকার করেছে। তারা জানিয়েছে, মঙ্গলবার রকেটটি উৎক্ষেপণ করার সময় রাষ্ট্রের প্রধান কিম জং উন নিজে উপস্থিত ছিলেন।

উত্তর কোরিয়া এ ঘোষণা দেওয়ার পরপরই তীব্র প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজ বলেছে, তারা এই উপগ্রহ উৎক্ষেপণের তীব্র বিরোধিতা করছে। এই ঘটনা ওই অঞ্চলে শক্তিসাম্যে প্রভাব ফেলবে।

উত্তর কোরিয়া অবশ্য আগেই জাপানকে জানিয়েছিল, তারা হলুদ সাগর ও কোরিয়া সাগরের অভিমুখে একটি সামরিক উপগ্রহ উৎক্ষেপণ করবে। ১ ডিসেম্বরের মধ্যে উপগ্রহটি উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছিল তারা।

এর আগে, গত মে এবং আগস্ট মাসে দুবার মহাকাশে সামরিক উপগ্রহ পাঠানোর চেষ্টা করেছিল উত্তর কোরিয়া। কিন্তু দুইবারই তা ব্যর্থ হয়। সেসময় টোকিও এবং ওয়াশিংটন একাধিকবার উত্তর কোরিয়াকে বলেছিল, তারা যেন এই ধরনের পরীক্ষা আর না করে। করলে আরও বেশি নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে কিম জং উনকে।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম

আরও পড়তে পারেন…

২২ নভেম্বর ২০২৩
ফেভিকন

উত্তর কোরিয়ার গোয়েন্দা স্যাটেলাইট নিয়ে দক্ষিণ কোরিয়ার উদ্বেগ

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০৬:৫৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ ১০৭ বার পড়া হয়েছে

উত্তর কোরিয়ার গোয়েন্দা স্যাটেলাইট নিয়ে দক্ষিণ কোরিয়ার উদ্বেগ

আপডেট সময় : ০৬:৫৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩