1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে প্রকল্পের কাজ করেছেন ইউএনও:হা-মীম তাবাসসুম প্রভা

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি উন্নয়ন প্রকল্প সভাপতিদের পাশ কাটিয়ে নিজের মনোনীত ব্যক্তিদের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন ও ইউপি সদস্যদের ঘুষ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দয়ারামপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক হা-মীম তাবাসসুম প্রভার বিরুদ্ধে।

বাগাতিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় (পিআইও) সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থবছরে দয়ারামপুর ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে টিআরের ১৪টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ হয়েছে ২৭ লাখ ৭৫ হাজার ৩৮৭ টাকা। এ ছাড়া কাবিটার ১১টি প্রকল্পের জন্য ৩০ লাখ ৮৭ হাজার ৭৮২ টাকা, কাবিখার ৩টি প্রকল্পে ১৬ দশমিক ৬৮ মেট্রিক টন চাল এবং অপর ৩টি প্রকল্পে ১৮ দশমিক ৬ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের এসব অর্থ প্রকল্প সভাপতির তত্ত্বাবধান ও সরাসরি জনসম্পৃক্ততার ভিত্তিতে ব্যয় হওয়ার কথা।

কিন্তু ক্ষমতার অপব্যবহার করে ইউএনও নিজেই প্রকল্পের নিয়ন্ত্রণ নেন। কেনাকাটা থেকে শুরু করে বাস্তবায়ন সবই করেন তার পছন্দের লোক দিয়ে। প্রকল্পের অর্থ ব্যবস্থাপনাতে স্বচ্ছতার অভাব দেখা যায় বলে জানা গেছে।
৪ নং দয়ারামপুর ইউনিয়নের নাম প্রকাশ না করার শর্তে একাধিক ইউপি সদস্য বলেন, কাগজে কলমে নাম মাত্র সভাপতি রাখা হলেও প্রকল্পের কাজ করেছেন ইউএনও।

স্বাক্ষর নিয়ে প্রকল্পের টাকাও তুলে নেওয়া হয়েছে ইউএনও অফিস থেকে। দায়িত্ব বঞ্চিত সভাপতিদের খুশি রাখতে টাকার খাম উপহার দেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক ইউপি সদস্য জানান, প্রকল্পগুলো সবই ইউএনও স্যার তার লোক দিয়ে বাস্তবায়ন করছেন। আমরা নির্বাচিত জনপ্রতিনিধি হলেও আমাদের কোনো কাজ নেই।

স্যার কাজ করে সেখান থেকে কিছু টাকা ঈদের আগে আমাদের দিয়েছেন। আমার একটি প্রকল্প থাকায় আমার খামে ১৫ হাজার টাকা ছিল। যাদের বেশি প্রকল্প তাদের টাকার পরিমাণও বেশি। ইউএনওর কাছ থেকে টাকার খাম পাওয়ার বিষয়টি নিশ্চিত করে আরেক ইউপি সদস্য ও তিনটি প্রকল্পের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ঈদের আগে কাজ হওয়া প্রকল্পগুলোর থেকে কিছু টাকা ইউএনওর কাছ থেকে পেয়েছি। কাজ শেষে সব হিসাব সম্পূর্ণ হলে আরো টাকা পাবো।

এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মাহাবুব হোসেন বলেন, প্রসাশনের কর্মকর্তাদের এমন অনিয়ম অপ্রত্যাশিত। দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে দুদকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে। সেই সাথে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তিনি।

অভিযোগের বিষয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ৪ নং দয়ারামপুর ইউপি প্রশাসক হা-মীম তাবাসসুম প্রভা বলেন, কাজ না করতে পারলে মেম্বাররা সভাপতি হিসেবে স্বাক্ষর করছে কেন? মেম্বারদের যদি অভিযোগ থাকে সেটা তারা আমাকে বলবে।

তবে টাকার খাম দেওয়ার বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

২৬ জুন ২০২৫
ফেভিকন

প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে প্রকল্পের কাজ করেছেন ইউএনও:হা-মীম তাবাসসুম প্রভা

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:২৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ২২৯ বার পড়া হয়েছে

প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে প্রকল্পের কাজ করেছেন ইউএনও:হা-মীম তাবাসসুম প্রভা

আপডেট সময় : ০৮:২৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫