1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলার সাইরেন বাজার পর পরই অন্তত ৪টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সোমবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে বিস্ফোরণগুলো ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর রয়টার্স ও আনাদোলুর।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিটচকো বলেছেন, হামলায় কেন্দ্রীয় শেভচেনকিভস্কি এলাকার আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দপ্তরের প্রধান কর্মকর্তা আন্দ্রি ইয়েরমাখ বলেছেন, আত্মঘাতী কামিকাজে ড্রোন দিয়ে হামলাগুলো চালানো হয়েছে।

ঠিক এক সপ্তাহ আগে সকালের ব্যস্ত সময়ে কিয়েভে আঘাত হেনেছিল রাশিয়ার ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র, ওই সময় দেশটিজুড়ে চালানো হামলায় ১৯ জন নিহত হন।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ক্লিটচকো লিখেছেন, শেভচেনকিভস্কি এলাকায় হামলাগুলো চালানো হয়েছে। গত সপ্তাহেও এখানে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল।

উদ্ধারকারীরা ঘটনাস্থলে আছেন জানিয়ে তিনি স্থানীয় বাসিন্দাদের বোম্ব শেল্টারগুলোতে অবস্থান করার পরামর্শ দিয়েছেন।

টেলিগ্রামে ইয়েরমাখ বলেছেন, কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে এবং ‘যত দ্রুত সম্ভব’ ইউক্রেনের আরও বিমান প্রতিরক্ষাব্যবস্থা দরকার।

জানা গেছে, কামিকাজে ড্রোন ইরান রাশিয়াকে সরবরাহ করেছে। এসব ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হেনে বিস্ফোরণ ঘটানোর আগে কয়েক ঘণ্টা ধরে আকাশে অবস্থান নিয়ে থাকতে পারে। এর আগেও রাশিয়া এগুলো ব্যবহার করেছে বলে ইউক্রেন জানিয়েছে।

ইরান রাশিয়াকে এসব ড্রোন দেওয়ার কথা অস্বীকার করেছে। অপরদিকে রাশিয়া এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

১৭ অক্টোবর ২০২২
ফেভিকন

ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০২:৪৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২ ৪৯ বার পড়া হয়েছে

ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা

আপডেট সময় : ০২:৪৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২