1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেবে নেদারল্যান্ডস-ডেনমার্ক

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৈনিক ঢাকা সংবাদ: ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুিতি দিয়েছে নেদারল্যান্ডস ও ডেনমার্ক। তবে এগুলো যুদ্ধশেষে ফেরত দিতে হবে বলে শর্ত দেওয়া হয়েছে। ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট এই ঘোষণা দিয়েছেন।

দেশ দুইটি এই প্রথম ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার কথা জানালো।

রুট বলেন, তবে কতগুলো বিমান ইউক্রেনকে দেওয়া হবে তা এখনো স্পষ্ট নয়। কিন্তু তাদের হাতে ৪২টি রয়েছে।

এর আগে ডেনমার্ক ও নেদারল্যান্ডস থেকে ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান পাঠানোর অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন প্রশাসন। মার্কিন প্রশাসনের অনুমোদনের আহ্বান জানিয়েছিল ন্যাটোভুক্ত দুই দেশ।

বার্তা সংস্থা রয়টার্স বলেছে, এক চিঠিতে ড্যানিশ ও ডাচ প্রশাসনকে অনুমোদনের বিষয়ে আশ্বাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেছেন, ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ শেষ হওয়ার পরপরই পাঠানো যাবে এ অত্যাধুনিক যুদ্ধবিমান।

তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এফ-১৬ ফাইটার জেট পেলেই যে ইউক্রেনীয় সেনারা যুদ্ধের গতিপথ পাল্টে ফেলতে পারবেন, বিষয়টি এমন নয়। কেননা, ফাইটার জেট পরিচালনায় দক্ষ হয়ে উঠতে বেশ সময় লাগে। বিশ্লেষকরা বলছেন, এখন এ বিমান শুধু ইউক্রেনী সেনাদের মনোবল বাড়াতে সাহায্য করতে পারে।

বর্তমান বিশ্বে সবচেয়ে সক্রিয় যুদ্ধবিমান হলো এফ-১৬। এক ইঞ্জিন বিশিষ্ট এ বিমান স্থল ও আকাশ উভয়পথেই হামলা চালাতে সক্ষম। ১৯৭০ সালে প্রথম আকাশে ওড়ে এ বিমান। মার্কিন বিমানবাহিনীর মতে, স্বল্প ব্যায়ের উচ্চ ক্ষমতাসম্পন্ন অস্ত্র ব্যবস্থা এটি। কয়েক দশক ধরে হাজার হাজার এফ-সিক্সটিন তৈরি ও বিশ্বজুড়ে তা রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম

আরও পড়তে পারেন…

২০ আগস্ট ২০২৩
ফেভিকন

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেবে নেদারল্যান্ডস-ডেনমার্ক

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০৮:১৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩ ১৫১ বার পড়া হয়েছে

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেবে নেদারল্যান্ডস-ডেনমার্ক

আপডেট সময় : ০৮:১৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩