1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

ইংরেজ শাসন-শোষণের করুণ অধ্যায় নিয়ে মঞ্চে আসছে ‘নীল ছায়া’

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্য ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতি কমপ্লেক্সে মঞ্চস্থ হতে যাচ্ছে পুরস্কারপ্রাপ্ত আর্টস কোম্পানি (শিল্প গোষ্ঠী) কমলা কালেক্টিভের নতুন নাটক ‘নীল ছায়া’ (ইন্ডিগো জায়ান্ট)। আগামী ০৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত দর্শকরা কমলা কালেক্টিভের কৃতি থিয়েটার শিল্পীদের পরিবেশনায় নাটকটি উপভোগ করতে পারবেন।

“নীল ছায়া” প্রখ্যাত লেখক ও নাট্যকার দীনবন্ধু মিত্রের কালজয়ী নাটক “নীল দর্পণ” থেকে অনুপ্রাণিত। মূল রচয়িতা বেন মাসগ্রেভের নাটকটি বাংলায় অনুবাদ ও প্রযোজনা করেছেন লীসা গাজী। নাটকটি দর্শকদের ব্রিটিশ শাসনের ফেলে আসা ইতিহাসের কথা আরেকবার স্মরণ করিয়ে দেবে, যে শাসন-শোষণে জর্জরিত হয়েছিল অসংখ্য বাঙালী। নাটকটিতে অভিনয় করবেন কাজী নওশাবা আহমেদ, মো সোহেল রানা, শরীফ সিরাজ, ড. সাইদুর রহমান লিপন, মাহমুদুর রহমান মুক্ত, মিতালী দাস, সাদমান সাইদ, শিপ্রা দাস রোমা এবং শিশির রহমান। এর পরিচালনায় থাকছেন নায়লা আজাদ।

পৃষ্ঠপোষক এবং মঞ্চনাটক প্রেমীদের নাটকটি দেখার আমন্ত্রণ জানিয়ে লীসা গাজী বলেন, “এটি বাঙালী এবং ব্রিটিশ থিয়েটার শিল্পীদের সংলাপ থেকে বাস্তব রূপে এসেছে। উনিশ শতকের সাড়া জাগানো বাংলা নাটক ‘নীল দর্পণের’ সাথে বর্তমান কালেও টিকে থাকা দাসবৃত্তিক মানসিকতা ও বহুজাতিক বাণিজ্যের মধ্যে যোগসূত্র ঘটানোই নীল ছায়া নাটকটির উদ্দেশ্য”।

আগ্রহী দর্শকরা বিকাশের মাধ্যমে (০১৭১৭০০৯৬৫৩) নীল ছায়া’র টিকেট অগ্রিম বুক করতে পারেন। এছাড়া প্রদর্শনীর দিন ভেন্যুতে বিকেল ৫টা থেকে টিকেট পাওয়া যাবে। নাটকটি পরিবেশিত হবে ০৮ ও ১০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায়; এবং ৯ সেপ্টেম্বর বিকেল ৪টা এবং রাত ৮টায়। টিকেটের মূল্য ১০০ থেকে ৩০০ টাকা। নীল ছায়া’র পরিবেশনায় সহযোগিতা করছে জিসিআরএফ কিউআর র‌্যাপিড রেসপন্স স্কিম, ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়া, দ্য চার্লস ওয়ালেস বাংলাদেশ ট্রাস্ট এবং লিভিং ব্লু।

০৭ সেপ্টেম্বর ২০২২
ফেভিকন

ইংরেজ শাসন-শোষণের করুণ অধ্যায় নিয়ে মঞ্চে আসছে ‘নীল ছায়া’

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০৯:৩৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২ ৯১ বার পড়া হয়েছে

ইংরেজ শাসন-শোষণের করুণ অধ্যায় নিয়ে মঞ্চে আসছে ‘নীল ছায়া’

আপডেট সময় : ০৯:৩৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২