1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

আসন্ন রমজানে মহৎ উদ্যোগ গ্রহণের ঘোষণা অ্যানি খানের

অ্যানি খান

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামের টানে অভিনয় জগতকে বিদায় জানিয়েছেন অ্যানি খান। অভিনয় ছেড়ে বর্তমানে ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। সামনেই আসছে মাহে রমজান। তাই এবার রোজায় একটি মহৎ উদ্যোগ গ্রহণের ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী।

আসন্ন রমজানে প্রতিদিন ১০ জন করে গরিব ও অসহায় মানুষকে ইফতার করাবেন বলে মনস্থির করেছেন অ্যানি। সেই সঙ্গে তার এই উদ্যোগে কেউ চাইলে শরিকও হতে পারবেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) নিজের ফেরিভায়েড ফেসবুক পেজে নিজের এই উদ্যোগের কথা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন অ্যানি খান।

ওই পোস্টে তিনি লিখেছেন, অনেকের ইচ্ছা থাকলেও মানুষের অভাবে প্রতিদিন গরিব ও অসহায়দের ইফতার করানো সম্ভব হয় না, অনেকের পক্ষেই কষ্টকর হয়ে পরে। তাই আল্লাহর সন্তুষ্টির নিয়তে এবং আপনাদের সুবিধার্থে আসন্ন রমজানে এ বারই প্রথম ইফতার প্রজেক্ট হাতে নিয়েছি আমি। আর রান্নার সব দায়িত্ব নিয়েছেন আমার দ্বীনি বোন।

স্ট্যাটাসে অ্যানি খান আল্লাহর রাসুলের একটি হাদিস উল্লেখ করে লেখেন, হযরত যায়েদ ইবনে জুহানি (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাল, তারও রোজাদারের ন্যায় সওয়াব হবে; তবে রোজাদারের সওয়াব বা নেকি বিন্দুমাত্র কমানো হবে না। (তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ)। প্রিয় বোনেরা ও ভাইয়েরা আসুন, আসছে বরকতময় রমজানে বেশি বেশি দান করে গরিব মিসকিনদের ইফতার করিয়ে আমলনাময় সওয়াব যোগ করি। যে সওয়াবের প্রতিদান মহান আল্লাহ স্বয়ং নিজে দেবেন।

তিনি বলেন, রোজাদারকে ইফতার করানো হলো মুমিনের বিশেষ আমল। আর এই বিশেষ আমলের বিনিময়ে মহান আল্লাহ তার সব বান্দাকে ক্ষমা করে দেন।

অভিনেত্রী আরও বলেন, প্রতিদিন অন্তত ১০ জন গরিব এবং অসহায় রোজাদারকে ইফতার করানোর এই উদ্যোগ আনুমানিক ৭৫ হাজার টাকা বাজেট ধরা হয়েছে। আমাদের এ চেষ্টায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আপনাদের সাধ্য অনুযায়ী কেউ চাইলে দান করতে পারবেন। ইনশাআল্লাহ, এ দান সে কঠিন দিনের নাজাতের উসিলা হবে।

১২ ফেব্রুয়ারি ২০২৩
ফেভিকন

আসন্ন রমজানে মহৎ উদ্যোগ গ্রহণের ঘোষণা অ্যানি খানের

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১১:১৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩ ৪৮ বার পড়া হয়েছে

আসন্ন রমজানে মহৎ উদ্যোগ গ্রহণের ঘোষণা অ্যানি খানের

আপডেট সময় : ১১:১৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩