1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা?

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন এবং বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের অভিনয় দেখার অপেক্ষায় প্রহর গুনছে সিনেমাপ্রেমীরা। পরিচালক অ্যাটলির আগামী বিগ বাজেটের ছবি ‘রাকা’ ঘিরে যখন উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই বিনোদন পাড়ায় ছড়িয়ে পড়ে এক নতুন গুঞ্জন। প্রশ্ন ওঠে মা হতে যাওয়ার কারণে কি আল্লু অর্জুনের সিনেমা থেকে সরে দাঁড়াচ্ছেন দীপিকা? 

অবশেষে এই ধোঁয়াশা কাটালেন নির্মাতা।সম্প্রতি দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই দীপিকার কাজ নিয়ে শুরু হয় নানা জল্পনা। কেউ বলছিলেন তিনি সিনেমাটি ছেড়ে দিচ্ছেন, আবার কারও দাবি ছিল তাঁর চরিত্রটি ছোট করে ফেলা হচ্ছে। তবে দীপিকার ভক্তদের জন্য সুখবর হলো এসকল জল্পনাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ‘রাকা’ টিম।

অন্তঃসত্ত্বা অবস্থাতেও নিজের কাজের প্রতি বিন্দুমাত্র ছাড় দেননি এই বলিউড কুইন। এই অবস্থাতেই তিনি বেশ কিছু কঠিন অ্যাকশন সিকোয়েন্সের শুটিং শেষ করেছেন। তবে সেটে তার ও অনাগত সন্তানের সুরক্ষার কথা মাথায় রেখে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। প্রথম সন্তান ‘দুয়া’র পর দীপিকা ও রণবীর সিং দম্পতি যখন দ্বিতীয় অতিথিকে বরণ করার প্রস্তুতি নিচ্ছেন, তখন কাজের প্রতি দীপিকার এমন পেশাদারিত্ব দেখে মুগ্ধ গোটা ইন্ডাস্ট্রি।

উল্লেখ্য, সান পিকচার্সের প্রযোজনায় ‘রাকা’ মুক্তি পেতে যাচ্ছে ২০২৭ সালে। আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিনে প্রকাশিত তার প্রথম লুক ইতোমধ্যেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে। ন্যাড়া মাথার এক বিধ্বংসী লুকে পর্দার ‘পুষ্পা’কে দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা। আর সেখানে দীপিকার উপস্থিতি ছবিটিতে যোগ করবে এক অনন্য মাত্রা।

২৩ এপ্রিল ২০২৬
ফেভিকন

আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা?

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০২:২৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১৩২ বার পড়া হয়েছে

আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা?

আপডেট সময় : ০২:২৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬