আনন্দ উল্লাসে উদযাপিত হলো সাংবাদিক নজরুল ভাই এর জন্মদিন
নিজস্ব প্রতিনিধিঃ ০৪ পাউন্ডের কেক কেটে আনন্দ উল্লাস আর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো “একতা প্রেসক্লাব বেনাপোল”এর সহ: সভাপতি মোঃ নজরুল ইসলাম এর ৬০ তম জন্মদিন।
বুধবার(২ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল বাজারস্থ “মিলন চেয়ারম্যান চেম্বার মার্কেট”এর ২য় তলায় অবস্থিত “একতা প্রেসক্লাব বেনাপোল” কার্যালয়ে সংগঠনের সভাপতি-মোঃ ওহিদুল ইসলামের সভাপতিত্বে এই জন্মদিন আনুষ্ঠানিক ভাবে উদযাপিত হয়। ক্লাব সদস্যদের উপস্থিতিতে আনন্দে মূখরিত হয়ে ওঠে সিনিয়র সাংবাদিক প্রিয় নজরুল ভাই এর জন্মৎসব।
অনুষ্ঠানে অংশ নেন- ক্লাবের সাধারণ সম্পাদক-সুমন হোসাইন,সাংগঠনিক সম্পাদক-সাইবুর রহমান,সহ: সাংগঠনিক সম্পাদক-মোঃ খোরশেদ আলম,অর্থ সম্পাদক-মোঃ মারুফ হোসেন,সহ: অর্থ সম্পাদক-মোহসিন আলম,দপ্তর সম্পাদক-মো: কামাল উদ্দিন,সহ:দপ্তর সম্পাদক-মোঃ আবু মুসা,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক- আব্দুল্লাহ আল মামুন,সহ:প্রচার সম্পাদক-মো: মুরাদ হোসেন,তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক-মোঃ রাকিব উদ্দিন,আইন বিষয়ক সম্পাদক-মোঃতৌহিদুর রহমান, সহ: আইন বিষয়ক সম্পাদক-মোঃ ইবাদুল্লাহ,সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক-নুরে হাবিব,সহ: সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক-শাকিল খান,ক্রীড়া বিষয়ক সম্পাদক-জমির হোসেন,সহ: ক্রীড়া বিষয়ক সম্পাদক-ইকবাল আমিন,কার্যকরী সদস্য-১-আব্দুর রহিম,কার্যকরী সদস্য-২-সম্রাট হোসেন,কার্যকরী সদস্য-৩-শাহিন হোসেন,সদস্য-সোহেল গাজী,মোঃ রাব্বি,মোঃ নিজাম উদ্দিন,জিসান সরকার,জিয়াউর রহমান,মোঃ সাহিদুল ইসলাম শাহীন।
আনন্দ ভাগাভাগি করতে কেক কেটে সকল সহযোগীদের মূখে নিজ হাতে কেক তুলে দেন নজরুল ভাই। পরে এক সংক্ষিপ্ত আলোচনায় নজরুল ভাই তার বর্ণীল কর্ম জীবণের স্মৃতি বিজড়িত বলা-নাবলা কিছু কথা উপস্থাপণের মাধ্যমে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন।
পাল্টাপাল্টি ভাবে অনুষ্ঠানে উপস্থিত সহযোগী সাংবাদিকবৃন্দ তাদের প্রিয় নজরুল ভাই এর সুস্বাস্থ্য,সমৃদ্ধি এবং সাফল্যে ভরে উঠুক তার বর্ণীল কর্মময় জীবণ,এমনটি আশা করেন তারা।
এক শুভেচ্ছা বার্তায় সকলকে উষ্ণ অভিনন্দন জানিয়ে নজরুল ভাই বলেন,দেশ এবং মানুষ সেবার ব্রত নিয়ে আমরা যে পেশায় আবদ্ধ হয়েছি,তাতে মনোযোগ দিতে হবে, সেই সাথে ক্লাবের কার্যক্রমকে গতিশীল করার লক্ষে সকলকে নিয়মিত ক্লাবমূখী হতে হবে। নিউজ সংগ্রহের কাজে নিজেকে সব সময় প্রস্তুত রাখতে হবে,তবেই তো আমরা আমাদের পেশাকে সমুন্নত করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো।
সবশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে তার জন্মৎসবে যারা এসেছেন এবং যারা আসতে পারেননি সকলের জন্য তিনি জন্মদিনের শুভেচ্ছা জানান।











