শিরোনাম
আজ মাধুরীর ৫৫তম জন্মদিন
ঢাকা সংবাদ ডেস্কঃ বলিউডের ডান্সিং কুইন মাধুরী দীক্ষিতের ৫৫তম জন্মদিন আজ। মাধুরীর সমসাময়িক অনেক শিল্পীই হারিয়ে গেছেন। কিন্তু তিনি এখনো সমানতালে কাজ করে চলেছেন। নাচ থেকে অভিনয়; সবজায়গায় তার সরব উপস্থিতি।
তিন দশকের বেশি সময় ধরে বলিউডে সরব মাধুরী। এখনো অভিনয়, নাচ ও সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ বছর ওয়েব সিরিজ ‘দ্য ফেম গেম’ দিয়ে নজর কেড়েছেন মাধুরী।
স্ত্রী মাধুরীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে শ্রীরাম নেনে ইনস্টাগ্রামে লিখেছেন, বিশ্বের সবচেয়ে সুন্দর নারী, আমার স্ত্রী ও আমার সেরা বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা। তোমাকে অনেক অনেক ভালোবাসি। সবচেয়ে সেরাটাই তোমার প্রাপ্য।
ঢাকা সংবাদ.কম/এসআর
আরও পড়তে পারেন……
১৫ মে ২০২২











