1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

আগামী নির্বাচনে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এজন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে তারা।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, আগামী নির্বাচন যাতে আন্তর্জাতিক মানের সুষ্ঠু হয়, সে লক্ষ্যে ৪ মিলিয়ন ইউরো অর্থ সহায়তা দেবেন তারা।

এর আগে মাইকেল মিলারের নেতৃত্বে ইইউর ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করেন। দেড় ঘণ্টা ব্যাপী বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে একটি প্রকল্পের বিষয়ে আলোচনা হয়। এছাড়া ইসির নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

বৈঠক শেষে ব্রিফিংয়ে মাইকেল মিলার আরও বলেন, আসন্ন নির্বাচন আন্তর্জাতিক মানের সুষ্ঠু হবে বলে তারা প্রত্যাশা করছেন।

তিনি জানান, আগামী মাসে ইইউর প্রাক নির্বাচনী বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে। নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশ ইইউ এর জন্য অগ্রাধিকার।

মিলার বলেন, গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে ইইউ। গণতন্ত্রের সঙ্গে সবসময়ই আছেন তারা। বাংলাদেশে জবাবদিহিমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে আশা করে ইইউ।

তিনি আরও বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইইউ। সেজন্য দেশের নির্বাচন বিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি করতে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে কাজ করবে তারা। বাংলাদেশের নির্বাচনে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ও ডিজিটাল সমস্যার বিষয় নিয়েও কাজ করবে ইইউ।

এসময় এক প্রশ্নের জবাবে মিলার জানান, নির্বাচন প্রস্তুতি ও রাজনৈতিক দলের বিষয়ে সবার মনোযোগ রয়েছে। নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টি নির্বাচন কমিশনের কাজ।

তিনি বলেন, আমরা এখন আলোচনা করছি বাস্তবিক কিছু পদক্ষেপ নিয়ে, যা নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করবে। আর এজন্যই আমরা এখানে এসেছি আমাদের দক্ষতা কাজে লাগাতে। কারণ আমরা চাই আপনাদের নির্বাচন যেন সত্যিই গ্রহণযোগ্য হয়, আন্তর্জাতিক মানের হয়, অবশ্যই অবাধ ও সুষ্ঠু হয়।

১৯ আগস্ট ২০২৫
ফেভিকন

আগামী নির্বাচনে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে

আগামী নির্বাচনে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ

আপডেট সময় : ০৩:০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫