1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

আকর্ষণীয় ওয়েভারে গ্রিন ইউনিভার্সিটিতে ভর্তি মেলা চলছে, ক্লাস শুরু ২৬ সেপ্টেম্বর

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈশ্বিক পরিবর্তিত পরিস্থিতি ও দেশীয় আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে বিশেষ ছাড়ে সপ্তাহব্যাপী ভর্তি মেলা শুরু হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত নিয়মিত ওয়েভারের পাশাপাশি অতিরিক্ত ৫-১৫ শতাংশ (সর্বোচ্চ ৮০ হাজার টাকা) ছাড়ে ফল-২০২৫ সেমিস্টারে ভর্তি হতে পারবেন। উল্লেখ্য, আগামী ২৪ সেপ্টেম্বর ফল সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে এবং ক্লাস শুরু ২৬ সেপ্টেম্বর ২০২৫।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রিন ইউনিভার্সিটির রয়েছে দেশের অন্যতম বৃহৎ, কোলাহলমুক্ত ও সবুজে ঘেরা অপরূপ ক্যাম্পাস। মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ এবং আধুনিক অবকাঠামোর সমন্বয়ে গড়ে উঠেছে এমন এক শিক্ষাঙ্গণ, যেখানে শিক্ষার্থীরা পান পড়াশোনার সুস্থ, নিরাপদ ও প্রাণবন্ত পরিবেশ। এখানে শুধু ডিগ্রি নয়, বরং মানসিক বিকাশ, সৃজনশীলতা এবং দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠার সুযোগ তৈরি হয়।

গ্রিন ইউনিভার্সিটি দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে সুপরিচিত, যা ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আধুনিক ও চাহিদাসম্পন্ন বিভিন্ন প্রোগ্রাম অফার করছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রোগ্রামের মধ্যে রয়েছে—কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডাটা সায়েন্স, বিবিএ, এমবিএ, ইএমবিএ, এলএলবি, এলএলএম, সমাজবিজ্ঞান, ইংরেজি, জার্নালিজম ও মিডিয়া কমিউনিকেশন।

Times Impact Ranking, Scimago Institutional Ranking এবং QS South Asia Ranking-এ স্থান করে নেওয়া এই বিশ্ববিদ্যালয় মানসম্মত উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা অর্জন করেছে।

পাশাপাশি, গ্রহণযোগ্য টিউশন-ফি জিইউবিকে শিক্ষার্থীদের কাছে আরও আকর্ষণীয় করেছে।

ছাত্র-শিক্ষক বিনিময় এবং যৌথ গবেষণা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ভারতসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এমওইউ ছাড়াও ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে নামকরা অনেক প্রতিষ্ঠানের সঙ্গে। পাশাপাশি, ছাত্র ও ছাত্রীদের জন্য রয়েছে পৃথক হোস্টেল ব্যবস্থা এবং নিরাপদ যাতায়াতের জন্য ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরসহ বিভিন্ন লোকেশন থেকে নিয়মিত ট্রান্সপোর্ট সুবিধা। এ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সরাসরি সহায়তা প্রদান করে। এছাড়াও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার (সিসিডি) এবং স্টুডেন্ট মেন্টরশিপ প্রোগ্রাম শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করছে। গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ওয়েলফেয়ার ফান্ড রয়েছে।

বর্তমানে গ্রিন ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রামে ভর্তিচ্ছু মুক্তিযোদ্ধার সন্তান, ছাত্রী, ভাই-বোন, স্বামী-স্ত্রী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও খেলোয়াড়রা সর্বোচ্চ বিশেষ ওয়েভার পাচ্ছেন। এসএসসি ও এইচএসসির ফলাফল, করপোরেট এবং গ্রুপভিত্তিক ভর্তি হলেও রয়েছে বিশেষ ছাড়। এসব ছাড়ের পাশাপাশি অতিরিক্ত ৫-১৫ শতাংশ ওয়েভারে চলছে ভর্তি কার্যক্রম। ভর্তির জন্য যোগাযোগ করা যাবে- ০১৩২৪৭১৩৫০২-৮ নম্বরসমূহে।

১৬ সেপ্টেম্বর ২০২৫
ফেভিকন

আকর্ষণীয় ওয়েভারে গ্রিন ইউনিভার্সিটিতে ভর্তি মেলা চলছে, ক্লাস শুরু ২৬ সেপ্টেম্বর

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:৫১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

আকর্ষণীয় ওয়েভারে গ্রিন ইউনিভার্সিটিতে ভর্তি মেলা চলছে, ক্লাস শুরু ২৬ সেপ্টেম্বর

আপডেট সময় : ০৬:৫১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫