1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

আইপিওতে আসছে বোরাক রিয়েল এস্টেট লিমিটেড

বোরাক রিয়েল এস্টেট লিমিটেড

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোরাক রিয়েল এস্টেট লিমিটেড কোম্পানি শেয়ারবাজারে আসছে। কোম্পানিটি বুকবিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজার থেকে মূলধন সংগ্রহ করবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

বুক বিল্ডিং পদ্ধতির আইপিওর শর্ত অনুসারে, কোম্পানিটি ‘যোগ্য বিনিয়োগকারী (Eligible Investor)’ তথা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য একটি রোড শোর আয়োজন করেছে। আগামী ১৮ অক্টোবর রাজধানীর শেরাটন ঢাকা হোটেলে এই রোড শো অনুষ্ঠিত হবে। এতে কোম্পানির আর্থিক চিত্র এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন তথ্য বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হবে।

কোম্পানিটির রোড শো’তে মার্চেন্ট ব্যাংকার্স এবং পোর্টফোলিও ম্যানেজার, এসেট ম্যানেজার, মিউচ্যুয়াল ফান্ড অ্যান্ড কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম, স্টক ডিলার, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, ফান্ড ম্যানেজার, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড এবং বিদেশী বিনিয়োগকারীসহ যোগ্য বিনিয়োগকারীরা উপস্থিত থাকবেন।

বোরাক রিয়েল এস্টেটের আইপিওতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে স্বদেশ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড ও বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়া রেজিষ্ট্রার টু দ্যা ইস্যুয়ারের দায়িত্ব পালন করবে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।

উল্লেখ, বোরাক রিয়েল এস্টেট লিমিটেড হচ্ছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠি ইউনিক গ্রুপের একটি প্রতিষ্ঠান। কোম্পানিটি ১৯৯১ সালে তার কার্যক্রম শুরু করে। এটি আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ ও অ্যাপার্টমেন্ট বিক্রি করে থাকে। কোম্পানির ভাষ্য অনুসারে, রাজধানীর পান্থপথে ‘ইউনিক ট্রেড সেন্টার (ইউটিসি)’ নামে ২০ তলা বাণিজ্যিক ভবনটি হচ্ছে দেশের প্রথম ইন্টেলিজেন্ট বিল্ডিং। এ কোম্পানির নির্মিত ‘দ্যা ওয়েস্টিন ঢাকা’ হচ্ছে দেশে বেসরকারি খাতের প্রথম পাঁচ তারকা হোটেল।

ইউনিক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি (দ্যা ওয়েস্টিন ঢাকা এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান) পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি। সোমবার (২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে এ কোম্পানির শেয়ারের মূল্য ছিল ৬৬ টাকা ১০ পয়সা।

০৩ অক্টোবর ২০২৩
ফেভিকন

আইপিওতে আসছে বোরাক রিয়েল এস্টেট লিমিটেড

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০৯:৩৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ ১৩৪ বার পড়া হয়েছে

আইপিওতে আসছে বোরাক রিয়েল এস্টেট লিমিটেড

আপডেট সময় : ০৯:৩৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩