শিরোনাম
অ্যাপেক্স স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
দৈনিয় ঢাকা সংবাদ: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স স্পিনিং মিলস লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
রোববার (৬ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রে জানায়, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬২ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৬৫ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৯ টাকা ৭৩ পয়সা।
দৈনিয় ঢাকা সংবাদ.কম/এসএম
আরও পড়তে পারেন…











