শিরোনাম
অলটেক্সের এজিএমের তারিখ পরিবর্তন
দৈনিক ঢাকা সংবাদ: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৩৮তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির এজিএম আগামী ২৬ ডিসেম্বরের পরিবর্তে ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এজিএমের অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম
আরও পড়তে পারেন…











