1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

অবসর বিষয়ে যা বললেন সাবেক তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেন

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেনকে ‘জনস্বার্থে’ রোববার অবসরে পাঠিয়েছে সরকার। এ অবসরের বিষয়ে সোমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি।

কেন তাকে অবসরে পাঠানো হলো— এ বিষয়ে জানতে চাইলে সোমবার দুপুরে সচিবালয়ে মকবুল হোসেন গণমাধ্যমকে বলেন, আমি জানি না আমাকে কেন অবসরে পাঠানো হলো। মানুষকে ফাঁসি দিলেও তো একটা ট্রায়াল হয়। কিন্তু আমি জানি না কোন কারণে এ সিদ্ধান্ত।

চাকরিজীবনে নীতিনৈতিকতার বাইরে কোনো কাজ করেননি বলে দাবি করেছেন সরকারি নির্দেশে অবসরে যাওয়া এ তথ্যসচিব।

তিনি বলেন, আমি কোনো দিন নীতিনৈতিকতার বাহিরে কোনো কাজ করিনি। যতদিন বেঁচে আছি মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই বেঁচে থাকব। তিনি আরও বলেন, আমার অবসর সরকারের সিদ্ধান্ত। নিয়মের মধ্যেই সব হয়েছে।

এর আগে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন (৫৫১৪)-কে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৫ অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো।’

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সোমবার তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘কাল দেখেছি। কী কারণ, এটি আমি জানি না। অন্তর্নিহিত কারণ জানি না। এটি জনপ্রশাসন মন্ত্রণালয় বলতে পারে।’

১৭ অক্টোবর ২০২২
ফেভিকন

অবসর বিষয়ে যা বললেন সাবেক তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেন

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০৪:৩১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২ ৬৯ বার পড়া হয়েছে

অবসর বিষয়ে যা বললেন সাবেক তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেন

আপডেট সময় : ০৪:৩১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২