1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

অবসরে গেলেন চা বোর্ডের চেয়ারম্যান

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. আশরাফুল ইসলাম অবসরে গেছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তাকে রোববার (২০ অক্টোবর) বিদায় সংবর্ধনা দেওয়া হয়। 

চা শিল্পকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করানোর উদ্দেশ্যে এবং চা উৎপাদনকারীদের সুরক্ষা প্রদানের নিমিত্তে চায়ের গ্রেডভিত্তিক ন্যূনতম মূল্য নির্ধারণ করে দেওয়া হয় তার সময়ে। যার ওপর ভিত্তি করে এখন চা নিলাম পরিচালিত হচ্ছে। তিনি টি লাইসেন্সিং সিস্টেম চালু করেন।

চায়ের ক্রমবর্ধমান অভ্যন্তরীণ চাহিদা পূরণ ও রপ্তানি বাজার সম্প্রসারণে উন্নয়নের পথ নকশা : বাংলাদেশের চা শিল্পের মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন কার্যক্রম চালু করেন।

চা শিল্পে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে চা চোরাচালান রোধ ও সঠিক তথ্য প্রাপ্তির নিমিত্তে প্রথমবারের মতো টি সফট নামে একটি সফটওয়্যার চালু করা হয়েছে। উক্ত সফটওয়্যার ব্যবহারের ফলে চা চোরাচালান রোধ এবং চা উৎপাদনের সঠিক তথ্য প্রাপ্তি সহজ হয়েছে। পাশাপাশি সকল চা বাগানের তথ্য একই প্লাটফর্মে প্রাপ্তির লক্ষ্যে বাংলাদেশ টি ইন্ডাস্ট্রি শীর্ষক আরো একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে।

মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম ১৯৬৮ সালের ২১ অক্টোবর বর্তমান লালমনিরহাট জেলার সদর উপজেলাধীন তিস্তা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রংপুর ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও এইচএসসিতে উত্তীর্ণ হন। তিনি ১৯৮৯ সালের ২২ ডিসেম্বর ২১তম বিএমএ দীর্ঘ মেয়াদি কোর্সে ইঞ্জিনিয়ার্স কোর এ কমিশন লাভ করেন এবং ৫ আরই ব্যাটালিয়ন, পোস্তগোলা সেনানিবাসে যোগদান করেন। দীর্ঘ পেশাগত জীবনে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ এবং বহুমাত্রিক কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষক নিযুক্তিতে অত্যন্ত দক্ষতা ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

২০ অক্টোবর ২০২৪
ফেভিকন

অবসরে গেলেন চা বোর্ডের চেয়ারম্যান

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে

অবসরে গেলেন চা বোর্ডের চেয়ারম্যান

আপডেট সময় : ০৪:০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪