1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

অপরিচিত ফোনকল রিসিভ করে শূন্য চাপায় গায়েব ৯ লাখ টাকা!

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারিভাবে বিভিন্ন সময় সাইবার জালিয়াতি নিয়ে সচেতন করা হলেও মানুষ এখনও সেভাবে সচেতন হয়ে ওঠেননি। বারবার সাইবার জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসছে। সম্প্রতি ভারতের মুম্বাইয়ের ৫৯ বছর বয়সী এক ব্যক্তি সাইবার অপরাধীদের ফাঁদে পা দিয়ে হারিয়ে ফেলেছেন ৯ লাখ টাকা। 

পিটিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতারিত ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাসে প্রধান বিদ্যুতিক ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।

জানা গেছে, ওই ব্যক্তি ১৬ সেপ্টেম্বর তার মোবাইল ফোনে ভয়েস মেসেজ পান। যেখানে তাকে জানানো হয়, তার ফোন নম্বরটি ২ ঘণ্টার মধ্যে ব্লক হয়ে যাবে। আর তিনি যদি নম্বরটি ঠিক রাখতে চান, তাহলে শূন্য (০) চেপে পরবর্তী প্রশ্নের জন্য নিয়মাবলী অনুসরণ করতে হবে। এরপর ওই ব্যক্তি নির্দেশাবলী অনুসরণ করতে শুরু করেন।

এরপর ওইদিন দুপুর ২টা নাগাদ তিনি আরও একটি কল পান। যাতে প্রতারকেরা জোর করে তার পরিবার, আর্থিক সম্পত্তি এবং ব্যক্তিগত বিবরণ সম্পর্কে জানতে চান। এই কলটি প্রায় ২০ ঘণ্টা পর্যন্ত চলেছিল। আর এর পর তারা পুনরায় ভিডিও কলও করেন।

প্রতারকদের মূল উদ্দেশ্য ছিল ভুক্তভোগীকে ডিজিটালি গৃহবন্দি করা। তাছাড়াও তারা ভয় দেখানোর জন্য ভুয়া অনলাইন আদালত স্থাপন করেন। যেখানে এক প্রতারক নিজেকে বিচারক বলেও দাবি করেন। আর সেই বিচারক ভুক্তভোগীকে জানায়, তার মামলা নিষ্পত্তির জন্য তাকে নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৯ লাখ টাকা জমা দিতে হবে। অনবরত চাপ দেওয়ার পর ওই ব্যক্তি বাধ্য হয়ে প্রতারকদের দাবি অনুযায়ী টাকা পাঠান। তিনি খোঁজ খবর নিয়ে পরে বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন।

প্রতারকদের থেকে নিরাপদ থাকতে কি করা যেতে পারে?

» আপনি যদি এমন কোনো সন্দেহজনক কল পান যেখানে নিজেকে কেউ সরকারি কর্মকর্তা বলে দাবি করে আপনার কাছ থেকে বিভিন্ন ব্যক্তিগত তথ্য জানতে চাইছে, তাহলে সেই সকল কল বিশ্বাস করবেন না। বরং সেই দাবিগুলো যাচাই করতে সরাসরি সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করুন।

» ফোনে অপরিচিত ব্যক্তিদের কাছে আর্থিক বিবরণ সম্পর্কিত তথ্য এবং পারিবারিক তথ্য প্রকাশ করবেন না।

» এমন কোনো ভয়েস মেসেজ বা টেক্সট থেকে সতর্ক থাকুন, যেগুলো আপনাকে অবিলম্বে সিদ্ধান্ত নিতে অথবা আর্থিক লেনদেন করার জন্য চাপ প্রয়োগ করে থাকে।

» কখনো কোনো কল বা মেসেজে সন্দেহ হলে, কল বা মেসেজের কার্যকলাপে অসংগতি দেখতে পেলে অথবা এরকম কোনো ঘটনার শিকার হলে দেরি না করে পুলিশ অথবা সাইবার ক্রাইম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

২১ সেপ্টেম্বর ২০২৪
ফেভিকন

অপরিচিত ফোনকল রিসিভ করে শূন্য চাপায় গায়েব ৯ লাখ টাকা!

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:৪৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে

অপরিচিত ফোনকল রিসিভ করে শূন্য চাপায় গায়েব ৯ লাখ টাকা!

আপডেট সময় : ০৯:৪৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪