1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

অনুমোদিত মূলধন বাড়াবে ইস্টার্ন ব্যাংক

ইস্টার্ন ব্যাংক লিমিটেড

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সংবাদ প্রতিবেদনঃ অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) পরিচালনা পর্ষদ। ব্যাংকটির বর্তমান অনুমোদিত মূলধন ১ হাজার ২০০ কোটি টাকা। এটি বাড়িয়ে ২ হাজার ৫০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পর্ষদ। এজন্য ব্যাংকটির মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন ও আর্টিকেল অব অ্যাসোসিয়েশনে সংশোধনী আনতে হবে। নিয়ন্ত্রক সংস্থা ও শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর মূলধন বাড়ানোর এ সিদ্ধান্ত চূড়ান্ত হবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২৫ শতাংশ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে ইবিএলের পর্ষদ। এর মধ্যে ১২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫০ শতাংশ স্টক বা বোনাস। সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ৪ টাকা ৩৮ পয়সা। ৩১ ডিসেম্বর ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩ টাকা ১৭ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৩০ টাকা ৮৭ পয়সা।

সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডা পর্যালোচনা ও অনুমোদনের জন্য আগামী ১৯ মে বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ২৫ এপ্রিল।

১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংকের পরিশোধিত মূলধন ৯৫৩ কোটি ৮৬ লাখ ৪০ হাজার টাকা। ব্যাংকের মোট শেয়ার সংখ্যা ৯৫ কোটি ৩৮ লাখ ৬৪ হাজার ৪৬৮। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩০ দশমিক ১৮ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪৭ দশমিক ৬১ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ৩৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২১ দশমিক ৮৮ শতাংশ শেয়ার রয়েছে।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসআর

আরও পড়ুন……

০৪ এপ্রিল ২০২২
ফেভিকন

অনুমোদিত মূলধন বাড়াবে ইস্টার্ন ব্যাংক

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০৯:৪৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২ ৬৩ বার পড়া হয়েছে

অনুমোদিত মূলধন বাড়াবে ইস্টার্ন ব্যাংক

আপডেট সময় : ০৯:৪৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২