1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

স্বামীর নির্যাতনে অতিষ্ঠ আকলিমা, তিন সন্তান নিয়ে মানবেতর জীবন

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল মজিদ, স্টাফ রিপোর্টার :
নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের চকতকিগর গ্রামের গৃহবধূ আকলিমা আক্তার (৩৫) স্বামী কর্তৃক দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে বর্তমানে চরম দুর্বিষহ জীবনযাপন করছেন। তিন সন্তানের জননী এই নারী শেষমেশ প্রশাসনের শরণাপন্ন হয়েছেন।

গত ২০ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্বামী মোঃ ফজলুর রহমান—বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী—বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাকে নির্যাতন করে আসছেন।
লিখিত অভিযোগে আকলিমা বলেন, “আমার স্বামী এক লক্ষ টাকা যৌতুক দাবি করেন। এর আগেও আমার মা টাকা দিয়েছেন। এখন আবার টাকা দাবি করছে, কিন্তু আমার মা একজন দরিদ্র বিধবা নারী। তার পক্ষে আর সহায়তা করা সম্ভব নয়।”
তিনি আরও জানান, গত তিন মাস ধরে ফজলুর রহমান স্ত্রী ও সন্তানদের কোনো খরচ না দিয়ে তমালতলা বাজারে তার আমের আড়তে বসবাস করছেন। উল্টো তিনি স্ত্রী-সন্তানদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন।

অভিযোগকারী আকলিমার মা জরিনা বেগম বলেন, “মেয়ের সংসার বাঁচাতে ভিটে বিক্রি করে টাকা দিয়েছি। জামাই আবারও টাকা চায়। দিতে না পারায় মেয়েকে মারধর করে, তালাক দেওয়ার হুমকি দেয়।”

এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচনায় নিয়েছি। ইতোমধ্যে থানাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।”

এদিকে বাগাতিপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তার বলেন, “নির্যাতিত ওই নারীর সুরক্ষা নিশ্চিত করতে আমরা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। পাশাপাশি তার পুনর্বাসন ও সরকারি সহায়তা পাওয়ার বিষয়েও কাজ করব।”

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ফজলুর রহমান এলাকায় পরিচিত স্বাস্থ্যকর্মী হলেও অতীতেও তার বিরুদ্ধে পারিবারিক অসদাচরণের অভিযোগ উঠেছে। আকলিমার অভিযোগ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মানবিক দিক বিবেচনায় অনেকেই তার পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন।
নিজেরা করি সংস্থার সমন্নয়ক জাহাঙ্গীর আলম বলেন, “এ ধরনের নির্যাতনের ঘটনা শুধু একটি পরিবার নয়, পুরো সমাজকে নাড়িয়ে দেয়। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক এবং ভুক্তভোগী পরিবারটির পাশে দাঁড়াক।”

এ ঘটনায় অভিযুক্ত ফজলুর রহমানকে ফোন করলেও তিনি রিসিভ করেননি।

বর্তমানে আকলিমা তার বিধবা মায়ের ঘরে মানবেতর জীবনযাপন করছেন। প্রশাসনের কাছে তার আবেদন, “আমি এতিম, অসহায়। আমার সন্তানদের মুখ চেয়ে আমি বিচার চাই।”

০৭ আগস্ট ২০২৫
ফেভিকন

স্বামীর নির্যাতনে অতিষ্ঠ আকলিমা, তিন সন্তান নিয়ে মানবেতর জীবন

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৫২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ২৬৬ বার পড়া হয়েছে

স্বামীর নির্যাতনে অতিষ্ঠ আকলিমা, তিন সন্তান নিয়ে মানবেতর জীবন

আপডেট সময় : ০৮:৫২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫